মেসির লিগে যোগ দিলেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার হিউং-মিন সন

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। টটেনহ্যাম ছাড়ার তিনদিন পর লিওনেল মেসির লিগে অর্থা‍ৎ মেজর লিগ সকারে যোগ দিলেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার হিউং-মিন সন। গতকাল মঙ্গলবারই (৫ অগস্ট) মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে (এলএএফসি) যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। দুই কোটি মার্কিন ডলারে সনকে দলে নিয়েছে এলএএফসি। যা এমএলএসে রেকর্ড। বুধবার (৬ অগস্ট) বিকেলে তাঁকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছে লস অ্যাঞ্জেলসের ক্লাবটি। নতুন ক্লাবে সন সতীর্থ হিসেবে পাবেন পুরোনো ক্লাবসঙ্গী হুগো লরিসকে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই গোলকিপার সনের সঙ্গে দীর্ঘদিন টটেনহ্যামে ছিলেন। গত বছর যোগ দিয়েছেন এলএএফসিতে।

২০১৫ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামে যোগ দিয়েছিলেন হিউং মিন সন। এক দশক ধরে ক্লাবটির জার্সি গায়ে কাটিয়েছেন। কার্যত টটেনহ্যামের সমর্থকদের কাছে ঘরের ছেলে হয়ে উঠেছিলেন। গত রবিবার (৩ অগস্ট) দক্ষিণ কোরিয়ায় নিউক্যাসলের বিপক্ষে খেলতে নামার আগে টটেনহ্যাম ছাড়ার ঘোষণা করেন সন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করার রেকর্ড রয়েছে ৩৩ বছর বয়সী তারকা ফুটবলারের।

এলএএফসির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরেই নতুন দলের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন সন। বিএমও স্টেডিয়ামে এলএএফসি–টাইগ্রেসের বিপক্ষে ম্যাচের সময় লাক্সারি স্যুটে থাকা সনকে মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। দক্ষিণ কোরিয়ার ক্রীড়া জগতে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় হিসেবে পরিচিত সন। কোরিয়ার বাইরে সবচেয়ে বেশি কোরিয়ান বসবাস করে থাকেন লস অ্যাঞ্জেলেসে। আগামী বছর বিশ্বকাপ ফুটবলের আসর বসতে চলেছে মার্কিন মুলুকে। ফলে দেশটির আবহাওয়ার সঙ্গে ভালভাবে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়