তারকাখচিত ইডেনে আইপিএলের বোধনে ব্রাত্য ‘মহারাজ’ সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান। শুরু হল আইপিএল-এর ১৮ তম আসর। শনিবার ইডেনে তারকোজ্জ্বল উপস্থিতিতে হল উদ্বোধন। বলিউডের কিং খান শাহরুখ উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনা করলেন। গান গেয়ে ও নাচ করে মঞ্চ মাতালেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি। যুযুধান দু’পক্ষ কেকেআর ও আরসিবির দুই তারকা খেলোয়ার রিঙ্কু সিং ও বিরাট কোহলি পা মেলালেন কিং খানের সঙ্গে। অনুষ্ঠানে উপস্থিত থাকলেন রজার বিনি, অরুণ ধুমল সহ বিসিসিআই ও আইপিএলের একাধিক গণ্যমান্য ব্যক্তি। এত মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কোথাও দেখা  মিলল না প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

আইপিএল এর সূচনা লগ্ন থেকে সৌরভ জড়িয়ে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত নাইটদের ক্যাপ্টেন ছিলেন ছিলেন তিনি। ২০২৫ সালের আইপিএল-ও যথারীতি অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়, সেখানে কেকেআর এর খেলা প্রথম দিনেই রয়েছে। অথচ মাঠে নেই মহারাজ! এই বিষয়টি বেশ ভাবাচ্ছে অনুরাগীদের।

একটা সময় ভারত বিদেশে যেত কার্যত সিরিজ হারতে। ৮৩’র পরে বিদেশের মাটিতে দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো জয় ছিনিয়ে আনতে সৌরভ গঙ্গোপাধ্যায়ই শিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেট টিমকে। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ক্রিকেটের স্বর্গ লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি ওড়ানোর সাহস আর কোনও অধিনায়ক দেখাতে পারেননি আজ পর্যন্ত। তাঁর হাত ধরেই উঠে এসেছিলেন যুবরাজ সিং, মহম্মদ কাইফ, বীরেন্দ্র শেওয়াগ, হরভজন সিংয়ের মতো একঝাঁক তারকা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়ত্বে এঁদের হাত ধরেই একের পর এক সিরিজ জয় করেছে ভারত।

কলকাতা ক্রীড়াপ্রেমীদের শহর। ফুটবল বিশ্বকাপে ভারত কোয়ালিফাই রাউন্ডও পেরোতে পারেনি আজ পর্যন্ত। তবু ফিফার বিশ্বকাপ শুরু হলে কলকাতার প্রতিটি রাস্তা ছেয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনার পতাকায়। মোহনবাগান-ইস্টবেঙ্গল নিয়ে তর্ক না করলে চিংড়ি ইলিশের স্বাদ আসে না। ঠিক সেইরকমই ক্রিকেটের পুজো হয় কলকাতায়। আর বাঙালির কাছে ক্রিকেট মানে নিঃসন্দেহে সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মহারাজ কীভাবে ব্রাত্য তা নিয়ে প্রশ্ন ওঠে বই কি!

একথা অস্বীকার করার উপায় নেই যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাইট রাইডার্স থেকে বাদ পড়ার কারণ অবশ্যই শাহরুখ খান। সৌরভের ক্রমাগত খারাপ ফর্ম-এর পরে তাঁকে আর সুযোগ দিতে রাজি ছিলেন না নাইট রাইডার্সের মালিক। শনিবারের ইডেনে সৌরভের অনুপস্থিতি কি সেই মনোমালিন্যেরই খেসারত, উত্তর দেবে সময়।

 

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

আকাশপথে আচমকা বিপত্তি! মাসকটে জরুরি অবতরণ দোহা-বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের

ডিমের চেনা স্বাদে আনুন নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন ডিমের ঝাল ভর্তা

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন

এমবাপ্পেকে অপহরণের ছক! জেলের ভিতর থেকেই ২৬ জনের ‘টার্গেট লিস্ট’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য