কুস্তিগীরদের আন্দোলনে তাঁদের পাশে নেই সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি: বরাবরই তিনি পালে হাওয়ার দিকেই পা রেখে কথা বলেন। স্রোতের বিপরীত দিকে তাঁকে হাঁটতে দেখা যায় না কোনওদিনই। বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে এমন কথাই শোনা যায় ময়দানের আনাচে-কানাচে। ফের একবার তার প্রমাণ পাওয়া গেল বজরং পুনিয়া-স্বাক্ষী মালিকদের আন্দোলনেও।

উল্লেখ্য, এই মুহূর্তে দিল্লির যন্তর-মন্তর শিরোনামে চলে এসেছে সংবাদপত্রের শিরোনামে। দেশের খ্যাতনামা কুস্তিগীররা আন্দোলনে নেমেছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে তাঁকে অপসারণ এবং গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।

এরপরই কুস্তিগীরদের এই আন্দোলনে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের অনেক খ্যাতনামা খেলোয়াড়রাই। কে নেই সেই তালিকায়। হরভজন সিং থেকে শুরু করে আছেন অভিনব বিন্দ্রা, নবজোৎ সিং সিঁধুও। আছেন আরও অনেকে।

আরও জানতে পড়ুন: হার্দিক জন্মগত থেকেই নেতা, মত ডেভিড মিলারের

কিন্তু বজরং-ভিনেশদের এই আন্দোলন নিয়ে শুক্রবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন জাতীয় অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, বজরংদের আন্দোলনের কথা আমি সংবাদপত্রের জেনেছি। পুরো বিষয়টা যতক্ষণ না স্পষ্ট হচ্ছে, ততক্ষণ এই বিষয়ে কোনও মন্তব্য আমি করতে চাই না। আন্দোলন যে কেউ করতে পারে। কেননা ভারত গণতান্ত্রিক দেশ। সবারই অধিকার আছে।

অর্থাৎ সৌরভের এই বক্তব্য থেকে স্পষ্ট তিনি বজরং-ভিনেশদের যে আন্দোলন তা নিয়ে তিনি পাশ কাটিয়ে যেতে চাইছেন। অনেকে অবশ্য বলছেন, যেহেতু কেন্দ্রের বর্তমান শাসকদলের অনেক হাইভোল্টেজ মন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক, কাজেই কুস্তিগীরদের সমর্থন করে সেই সম্পর্ক ভাঙতে নারাজ মহারাজ।

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স