দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দিনে জমে উঠেছিল সমীকরণের লড়াই। চারটি দলের কাছেই ছিল নকআউটে ওঠার সম্ভাবনা। তবে শেষ হাসি হাসল ইউরোপের শক্তিশালী স্পেন এবং অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। অন্যদিকে, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে হতাশাজনক পারফরম্যান্সে টুর্নামেন্ট থেকে বিদায় নিল। গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্পেন। প্রথম ম্যাচে কেপ ভার্দের কাছে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারানোর পর টানা দুই জয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে রাউন্ড অব ৩২-এ পৌঁছে গেল লুই দে লা ফুয়েন্তের দল। তবে ড্রয়ের কথা ভেবে খেলতে নামেননি ইউরোপ চ্যাম্পিয়নেরা।

লামিনেকেও শুরু থেকে খেলিয়েছে স্পেন। উরুগুয়েকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দল সাজান স্পেন কোচ। ৪২ মিনিটে উরুগুয়ের গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় স্পেন। আলেক্স বায়েনার তুলনামূলক দুর্বল শট সহজেই আটকাতে পারতেন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। কিন্তু বল তাঁর হাত ফসকে ধীরে ধীরে জালে ঢুকে যায়। সেই ভুলেরই মাশুল দিতে হয় উরুগুয়েকে। দ্বিতীয় রাউন্ডে সমতা ফেরানোর জন্য মরিয়া চেষ্টা চালালেও প্রত্যাশিত আক্রমণ গড়ে তুলতে পারেনি মার্সেলো বিয়েলসার দল। বরং গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দেকে তুলে একজন ডিফেন্ডার নামানোর সিদ্ধান্ত আরও প্রশ্নের জন্ম দেয়। 

আরও পড়ুন: ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

এদিকে স্পেনও কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করে, যার মধ্যে ফেরান তোরেসের একটি নিশ্চিত গোলের সুযোগ উল্লেখযোগ্য। ম্যাচের একেবারে শেষদিকে হতাশার বহিঃপ্রকাশ ঘটে উরুগুয়ের ফুটবলারদের মধ্যে। শেষ বেলায় মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন আগস্টিন কাবানি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের। টানা দ্বিতীয় বিশ্বকাপেও তারা গ্রুপ পর্বের বাধা পেরোতে ব্যর্থ হল। অন্য ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেও ইতিহাস গড়েছে কাবো ভার্দে। কেপ ভার্দের এই সাফল্যের অন্যতম নায়ক ৪০ বছর বয়সি গোলরক্ষক ভোজিনহা। উরুগুয়ে হেরে যাওয়ায় এবং সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করায় দ্বিতীয় রাউন্ডে চলে গেল বিশ্বকাপের ক্ষুদ্রতম দেশ। পরের ম্যাচে লিয়োনেল মেসিদের বিপক্ষে ইতিহাস গড়ার নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। 

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি