এক বছর পর ফের হার মানতে হল স্পেনকে

Share:

নিজস্ব প্রতিনিধি : এক বছর পর ফের হার মানতে হল স্পেনকে। প্রীতি ম্যাচে স্পেনকে ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়া। ২০২৩ সালের মার্চে শেষ বার হেরেছিল লুই দে লা ফুয়েন্তের দল।

প্রথমার্ধে অবশ্য স্পেন বা কলম্বিয়া দুই দল কোনও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ করতে সমর্থ হয় কলম্বিয়া। লিভারপুল তারকা লুই দিয়াজের বাড়ানো শটে দুর্দান্ত ভলি করে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ান রাইটব্যাক ড্যানিয়েল মুনোজ। গোটা ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণের দিক থেকে স্পেন এগিয়ে থাকলেও কাজের কাজ কিছু হয়নি। অভিজ্ঞ খেলোয়াড়দের মাঠের বাইরে রেখে তরুণ তুর্কিদের নিয়ে খেলতে নেমেছিলেন কোচ লা ফুয়েন্তে। স্পেনের জার্সিতে অভিষেক হয় ডিফেন্ডার পাউ কুবরাসি, ড্যানিয়েল ভিভিয়ান ও গোলরক্ষক অ্যালেক্স রেমিরোর। শেষ পর্যন্ত বল গোলে জড়াতে পারেনি স্পেনের কোনও খেলোয়াড়রা। শেষ পর্যন্ত জয় পেয়ে গেল দক্ষিণ আমেরিকার এই দেশটি।

২০২৩ সালের মার্চে ইউরো বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে হার মানতে হয়েছিল একবারের বিশ্ব চ্যাম্পিয়ানকে। তবে এরপর থেকে গত এক বছর ধরে কোনও ম্যাচে হার মানেনি স্পেন। ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যাবে, আট বছর আগে প্রীতি ম্যাচে হার মানতে হয়েছিল স্পেনকে। ২০১৬ সালে এই ঘটনাটি ঘটেছিল। সেবার জর্জিয়ার বিরুদ্ধে হার মানতে হয়েছিল এক বারের বিশ্ব চ্যাম্পিয়ানকে।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের