দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টেস্টে ১০ বছর বাদে ইংল্যান্ডকে ঘরের মাটিতে হারাল শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিনিধি: খোঁচা খাওয়া বাঘের মতো ঘুরে দাঁড়ালেন পাথুম নিশাঙ্কারা। প্রথম দুই টেস্টে হেরে সিরিজ হারানোর পরে ইংল্যান্ডের কাছে চুনকাম হওয়ার লজ্জা এড়ানো বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জে সসম্মানে উতরে গেলেন শুধু তাই নয়, দীর্ঘ ১০ বছর বাদে ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিলেন লঙ্কানরা। আজ সোমবার দ্বিতীয় ইনিংসে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলেন পাথুম নিশাঙ্কারা। অবশ্যই তৃতীয় টেস্টে আট উইকেটে জয়ের প্রধান কাণ্ডারি ছিলেন পাথুম নিশাঙ্কা।

ওভাল টেস্ট অধিনায়ক অলি পোপের সেঞ্চুরি সত্বেও মাত্র ৩২৫ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ১৫৬ বলে ১৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন পোপ। জবাবে ২৬৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৬২ রানের লিড পায় ইংলিশরা। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার পেসারদের তোপের মুখে পড়ে ইংলিশরা। মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ইংলিশদের হয়ে সর্বোচ্চ রান করেন জেমি স্মিথ। ৫০ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।  শ্রীলঙ্কার পক্ষে লাহিরু কুমারা নেন ৪টি উইকেট।

টেস্ট জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ছিল ২১৯ রানের। তবে শুরুটা খুব একটা ভাল হয়নি লঙ্কানদের। মাত্র আট রান করে সাজঘরে ফিরে যান দিমুথ করুণারত্নে। এর পরে কুশল মেন্ডিজের সঙ্গে জুটি বেঁধে মারমুখী মেজাজে ব্যাটিং করতে থাকেন পাথুম নিশাঙ্কা। ৩৭ বলে ৩৯ রান করে ফেরেন কুশল। যদিও তাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি সফরকারীদের। অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দেন পাথুম নিশাঙ্কা। আট উইকেট হাতে রেখেই জিতে যায় লঙ্কানরা। ১২৪ বলে ১২৭ রানে অপরাজিত থাকেন নিশাঙ্কা। আর আঞ্জেলো ম্যাথুজ ৬১ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ৬৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৭ রানের সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন পাথুম নিশাঙ্কা।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ