World Cup 2023: সাকিবদের পরামর্শদাতা হিসাবে নিয়োগ পেলেন এক ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভাল ফল করতে এক ভারতীয় প্রাক্তন ক্রিকেটারকে সাকিব আল হাসান-লিটন দাসদের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে শ্রীধরন শ্রীরামকে নিয়োগ করা হয়েছে। গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপেও সাকিবদের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব করেছিলেন শ্রীরাম। যদিও প্রধান কোচ নিয়োগ নিয়ে বিসিবি কর্তাদের সঙ্গে মতান্তরের কারণে চাকরি ছেড়ে দেন।   

ভারতের হয়ে প্রায় ১৮ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শ্রীরাম অবসরের পরে কোচিংয়ে যুক্ত হন। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার স্পিন কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন।  তার পরে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব সামলেছিলেন। ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। বাংলাদেশের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। কিন্তু চণ্ডিকা হাথুরুসিংহে দলের প্রধান কোচ হিসেবে যোগ দেওয়ার পরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেন শ্রীরাম।

বিসিবি’র পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, ‘গুয়াহাটিতে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন শ্রীরাম। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গুয়াহাটিতে আগামী ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিবরা।’ ভারতের বিভিন্ন মাঠের পিচের সঙ্গে পরিচিত হওয়ায় শ্রীরাম টাইগারদের সঠিক গাইড করতে পারবেন বলে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা।

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার