জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের অধিনায়ক গিল

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের পরই জিম্বাবোয়ে সফরে যাবে ভারত। সেই সফর নিয়ে এবার ভারতীয় দল ঘোষণা করা হল। জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের অধিনায়ক করা হল শুভমন গিলকে। বাদ গেলেন রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়া।

টি ২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরে যাচ্ছে ভারতীয় দল। সেখানে পাঁচটি টি ২০ ম্যাচ খেলার কথা ভারতের। এদিন জিম্বাবোয়ে সফর নিয়ে ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিআই। জিম্বাবোয়ে সফরে রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়া হয়েছে। অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে শুভমন গিলকে। পাশাপাশি দলে জায়গা দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনকে। একইসঙ্গে আবেশ খান, রিঙ্কু সিং, খলিল আহমেদকেও দলে নেওয়া হয়েছে।

একইসঙ্গে এবারের আইপিএলে নজর কাড়া খেলোয়াড়দেরও জিম্বাবোয়ে সফরে জায়গা দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নিতীশ কুমার রেড্ডি। পাঞ্জাব থেকে আসা অভিষেক শর্মা গত আইপিএলে দুর্ধর্ষ পারফরমেন্স করেছিল। পাশাপাশি রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের হয়ে খেলে গত আইপিএলে পাঁচশোর বেশি রান করেছেন। উল্লেখ্য, আগামী ৬ থেকে ১৪ জুলাই পাঁচটি টি ২০ ম্যাচ খেলবে ভারত। সবকটি ম্যাচ হবে হারারেতে। 

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর