এই মুহূর্তে

SUPER CUP-2023: সুপার কাপ জয়ের পুরো কৃতিত্ব ছেলেদের দিলেন ক্লিফোর্ড

নিজস্ব প্রতিনিধি:  মাত্র ২৪ ঘণ্টা হয়েছে চলতি বছর সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে ওড়িশা এফসি। ফাইনালে সুনীল ছেত্রী-প্রবীর দাসদের বেঙ্গালুরুকে ২-১ গোলে হারিয়ে এই খেতাব জয় করেছে ওড়িশা এফসি। দলের এই সাফল্যের পুরো কৃতিত্ব তাঁর ফুটবলারদের দিলেন কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

বুধবার ক্লিফোর্ড বলেন, আমি সত্যিই অভিভূত দলের এই সাফল্যে। বেঙ্গালুরু বর্তমানে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা দল কোনও সন্দেহ নেই। তাদের বিরুদ্ধে সুপার কাপের ফাইনালে এইভাবে জয় পাওয়াটা আমার কাছে বিরাট ব্যাপার। এবং সুপার কাপ জয়টা আমার নয়, এই কৃতিত্বের অধিকারী আমার দলের ফুটবলাররাই। ড্রেসিরুমে আমি ছেলেদের বলেছিলাম, বিপক্ষে কে আছে একদম তা নিয়ে ভাববে না। নিজের সেরাটা দাও প্রত্যেকে। তাহলেই ম্যাচ আমরা জিততে পারবো। এবং তাতেই আমরা সাফল্য পেয়েছি।

আরও জানতে পড়ুন: দীর্ঘ ৬৯ বছর পর সামনে এল ফুটবলের অ্যাশেজ

ওড়িশা এফসি আইএসএল খেললেও ট্রফি জয়ের স্বাদ এখন অতৃপ্ত রয়ে গিয়েছে। কিন্তু সুপার কাপ জয়, তাও আবার বেঙ্গালুরুর মতো শক্তিশালী দলকে হারিয়ে আমার দুঃখ মিটিয়ে দিয়েছে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার আনন্দের কথা।

এখানেই থেমে না ক্লিফোর্ড বলেন, সুপার কাপ চলার মাঝেই আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ক্লাবগুলি। খেলোয়াড়দের ফোকাস এতে নষ্ট হয়। এই ব্যাপারে আমি আমার ছেলেদের বলেছি, ভালো অফার পেলে কথা বলবে। তবে সুপার কাপের পরই সবকিছু ফাইনাল করবে। কেননা দলের কোনও ক্ষতি কেউ করো না। আমি খুশি ছেলেরা আমার কথা রেখেছে। আগামী বছর কাকে পাবো, আর কাকে পাবো না জানি না, তবে এইটুকু জানি যদি টিম ম্যানেজমেন্ট আমাকে দায়িত্বে রাখেন আমি চেষ্টা করবো আমার সেরাটা দিতে।

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ