দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিপিএলে গড়াপেটার বিস্ফোরক অভিযোগ তুললেন সিলেট টাইটানের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হেরেছে সিলেট টাইটান্স। সেই হারের পরেই সংবাদমাধ্যমের সামনে সিলেট টাইটান্সের উপদেষ্টার দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেন ফাহিম আল চৌধুরি। তারপরেই রাতে করেন বিস্ফোরক অভিযোগ। ‘ম্যাচ ফিক্সিং’-এর অভিযোগ আনেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি)  বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে ওঠে ।  এই ম্যাচে  হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সিলেট। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হারের পরপরই আবেগ সামলাতে পারেননি ফাহিম আল চৌধুরি। তিনি টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মন্তব্য ও আচরণের জন্য চর্চার কেন্দ্রে ছিলেন। তারপর ম্যাচ থেকে বিদায়ের পর মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পদত্যাগের কথা ঘোষণা করে মাঠ  ছাড়ার পর  গাড়ির ভেতর থেকেই ফেসবুক লাইভে ম্যাচ নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। বলেন, “প্রিয় বাংলাদেশ, প্রিয় সিলেটবাসী, আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। আজকের ম্যাচটি ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য ও প্রমাণাতীত তথ্য এসেছে— ম্যাচের ভেতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে, সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিলেট টাইটান্সের সঙ্গে প্রতারণা করেছে। সবচেয়ে বড় কথা হলো, সিলেটের মানুষের আবেগের সঙ্গে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে।”

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসির বৈঠক শুরু

 ফাহিম আরও বলেন, “এই হারটা ছিল পুরো একটা বেইমানির সঙ্গে হার। যারা ম্যাচটা দেখেছেন, তারা অনেকেই বুঝে গেছেন আমি কী বলতে চাচ্ছি। এই হারটা আমাদের হার ছিল না, এটা ছিল সম্পূর্ণ কম্প্রোমাইজড। এটা ফিক্সিং ছিল।” ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা তিনি। বিপিএল নিয়েও মন্তব্য করেছেন তিনি।  বলেন, “এই বিপিএল–টিপিএল সবকিছুই যে একটা বেইমানি, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু আজ আমাদের সঙ্গে যা হয়েছে, তাতে খেলোয়াড়রা সবাই ডিমোরালাইজড।”

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ