T20 World Cup: ফের ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ

দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে বারবার ভিলেন হিসেবে আবির্ভূত হতে বৃষ্টি। বুধবার বরুণ দেবতার কৃপায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে জয়ী হয়েছিল আয়ারল্যান্ড। আর দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে মাঠে একটি বল-ও গড়াল না। ফলে ভেস্তে গেল নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। উল্লেখ্য, প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়াকে দুরমুশ করে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল গতবারের রানার্স দল নিউজিল্যান্ড।

চলতি বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। ইতিমধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছিল। জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত ম্যাচটিতে তবু কিছু খেলা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল প্রোটিয়াদের। এদিন প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যে। সেই ম্যাচেও বার বার বিঘ্ন ঘটিয়েছিল হতচ্ছাড়া বৃষ্টি। আর যার ফলে ডাকওয়ার্থ-লুইস নিয়ম মেনে ম্যাচের ফয়সালা হয়েছিল। সেই ম্যাচে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।

মেলবোর্নে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচও বৃষ্টির কারণে ভেস্তে গেল। লাগাতার বৃষ্টির কারণে টস করা যায়নি। মাঠে গড়ালো না এক বলও। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল নিউজিল্যান্ড। আর ইংল্যান্ডের কাছে লড়েও হার মানতে হয়েছিল মহম্মদ নবিদের। প্রতিপক্ষ আফগানিস্তানের তুলনায় অনেকটা এগিয়ে ছিল নিউজিল্যান্ড। ম্যাচ না হওয়ায় কার্যত কিউই শিবিরে হতাশা। বৃষ্টির কারণে চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে অনেক অঘটন ঘটতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।  

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি