আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে দুরন্ত শুরু রোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার আটের প্রথম ম্যাচেই জয় পেল ভারত। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়ে দিলেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৩৪ রানেই গুটিয়ে যান রশিদ খানরা। ২৮ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন সূর্যকুমার যাদব।

বার্বাডোজের কেনসিংটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি। তৃতীয় ওভারেই ব্যাক্তিগত ৮ রানে ফিরে যান ভারত অধিনায়ক। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৪৬ রান যোগ করেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। সপ্তম ওভারে পন্থকে (২০) ফিরিয়ে জুটি ভাঙেন রশিদ খান। চলতি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার ট্র্যাডিশন বজায় রেখে ২৪ বলে ২৪ রানের মন্থর গতির ইনিংস খেলে ফিরে যান কোহলি। পাঁচ নম্বরে নামা শিভম দুবেও (১০) ব্যর্থ হন। পঞ্চম উইকেটে হার্দিক পাণ্ড্য ও সূর্য যাদব খানিকটা রুখে দাঁড়ান। দুজনের জুটিতে ৬০ রান যোগ হওয়ায় দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। কিন্তু শেষের দিকে প্রতি ওভারে নিয়মিত উইকেট পতন হতে থাকে। ২৮ বলে ৫৩ রান করে ফেরেন সূর্য। পরের ওভারে ফিরে যান হার্দিক (৩২)। রবীন্দ্র জাদেজা ফেরেন সাত রান করে। আর শেষের ওভারে সাজঘরে ফেরেন অক্ষর পটেল (১২)।

১৮২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানরা। ২৩ রান যোগ হতে না হতে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (১১), ইব্রাহিম জাদরান (২) ও হাজরাতুল্লাই ঝাঝাই (৪)। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আফগানরা। গুলবাদিন নায়েব (১৭), আজমাতুল্লাহ ওমরাজাই (২৬) ও নাজিবুল্লাহ জাদরান (১৯) খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। শেষের দিকে আর্শদীপ সিংহের আগুন ঝরানো বলে আফগানের নিচের সারির ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। ১৩৪ রানেই গুটিয়ে যান রশিদ খানরা। ভারতের দুই বোলার যশপ্রীত বুমরা ও আর্শদীপ সিংহ তিনটি করে উইকেট নিয়েছেন।

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচি

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের