এই মুহূর্তে

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডাচদের বিরুদ্ধে হারতে হারতে জিতল পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি: আজ থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমে দিনে কলম্বোতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং নেদারল্যান্ডস। প্রথম দিনের খেলাতেই নেদারল্যান্ডসকে হারিয়ে ম্যাচ জিতেছে পাকিস্তান। পাকিস্তান টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে ১৪৮ রানে লক্ষ্য দেয় পাকিস্তানকে। সেই রান তাড়া করতে নেমে   এক পর্যায়ে পাকিস্তান চাপে পড়লেও   ফাহিম আশরাফের এক দুর্দান্ত ইনিংসের জন্য  পাকিস্তান ৩ উইকেটে ম্যাচ  জিতে নেয়।  

১৪৮ রানের জবাবে, পাকিস্তান শুরু থেকেই  আক্রমণাত্মক মেজাজে ছিল।  সাহেবজাদা ফারহান এবং স্যাম আইয়ুব রান তাড়া  করতে নেমে চালিয়ে খেলতে শুরু করেন। তবে, তৃতীয় ওভারে পাকিস্তান  প্রথম ধাক্কা খায় যখন স্যাম আইয়ুব আউট হন। আইয়ুব ২৪ রান করে সাজঘরে ফেরেন।  তবে, অধিনায়ক সালমান আঘাও খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি।   তিনি মাত্র ১২ রান করেন আউট হয়ে যান। তারপর সাহেবজাদা ফারহান এবং বাবর আজমের মধ্যে একটি শক্তিশালী জুটি গড়ে  গড়েন।  ১০ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ২ উইকেটে ৯০ রান।  তবে, নেদারল্যান্ডসও প্রথম ম্যাচ জিততে মরিয়া ছিল।  পাকিস্তানকে টানা তিনটি ধাক্কা দেয়। ১৩ ওভারে  ১০৩ রানে পাকিস্তানের ৫ উইকেট পড়ে যায়। বাবর আজম ১৮ বলে ১৫ রান করে আউট হন। ফারহানের হাতছাড়া হয় অর্ধশতরান।  উসমান খান রানের  খাতাও খুলতে পারেননি।

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় কষ্ট করে দখল করা সিংহাসন হারাতে পারেন সাকিব

১৬তম ওভারে পাকিস্তান আরও বড় ধাক্কা  খায় যখন মোহাম্মদ নওয়াজ ১৩ বলে ৬ রান করে আউট হয়ে যান।  পাকিস্তানের চার ওভারে ৩৪ রানের প্রয়োজন ছিল। তবে, ১৭ ওভারের প্রথম বলেই শাদাব আউট হন, ফলে পাকিস্তানের তিন ওভারে ৩৩ রানের প্রয়োজন ছিল। তবে, ১৯ ওভারে ফাহিম আশরাফ ২৪ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ ওভারে মাত্র পাঁচ রানের প্রয়োজন ছিল। পাকিস্তান তিন উইকেটে ম্যাচ জিতে নেয়। ফাহিম  , মাত্র ১১ বলে ২৯ রান করেন, যার মধ্যে তিনটি ছক্কা ছিল।

নেদারল্যান্ডসের প্রথম একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ওডাউড, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার/অধিনায়ক), জ্যাচ লায়ন ক্যাচেট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ভ্যান মিকারেন। 

পাকিস্তানের প্রথম একাদশ: সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ। 

  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ