বিশ্বকাপে ফের অঘটন, পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

রুদ্ধশ্বাসকর ম্যাচে শেষ পর্যন্ত ১২৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টুয়েন্টি বিশ্বকাপে ফের অঘটন। বৃহস্পতিবার সুপার টুয়েলভে পাকিস্তানকে এক রানে হারিয়ে দিল জিম্বাবুয়ে। পর পর দুই ম্যাচে হেরে বিশ্বকাপের শেষ চারে ওঠা অনিশ্চিত করে ফেলল বাবর আজমের দল। পাকিস্তানের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান শান মাসুদ ও মহম্মদ নওয়াজের লড়াই ব্যর্থ হল।   

এদিন পার্থে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। শুরু থেকেই ধরে খেলতে থাকেন দুই ওপেনার ক্রেইগ আরভিন ও ওয়েসলে মেধেভেরে। দলের ৪২ রানের মাথায় হারিস রউফের বলে ওয়াসিমের হাতে ক্যাচ তুলে আউট হন আরভিন। দুই বলের মাথায় সাজঘরে ফেরেন অন্য ওপেনার মেধেভেরে। ৮ রান করে আউট হন এম সাম্বা। সিকান্দার রাজাকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন অধিনায়ক শন উইলিয়ামস। কিন্তু ব্যক্তিগত ৩১ রানের মাথায় তিনি প্যাভিলিয়নে ফিরতেই পাকিস্তানের বোলারদের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। শেষের দিকে নেইল ইভানস ১৫ বলে ১৯ রানের ইনিংস খেলে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩০ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস।

পাক বোলাররা জিম্বাবুয়েকে অল্প রানেই বেঁধে রেখেছিলেন। কিন্তু সেই সামান্য রান তাড়া করতে নেমেই শুরুতে বিপদে পড়ে যায় বাবর আজরা। দলের ১৩ রানের মাথায় ব্যক্তিগত চার রানে প্যাভিলিয়নে ফিরে যান পাক অধিনায়ক। ২৩ রানের মাথায় আউট হন মহম্মদ রিজওয়ান। ১০ বলে মাত্র পাঁচ রান করে সাজঘরে ফেরেন ইফতিকার আমেদ। দলকে বাঁচাতে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হন শন মাসুদ। শাদাব খানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। ৩৬ বলে দুজনে ৫২ রান সংগ্রহ করেন। ১৪ বলে ১৭ রান করে আউট হন শাদাব। পরের বলেই শূন্য রানে আউট হন হায়দর আলি। এর খানিকবাদে ৩৮ বলে ৪৪ রানের এক অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান মাসুদ। এর পরে লড়াই চালান মহম্মদ নওয়াজ। কিন্তু নেইল ইভানসের বলে তিনি আউট হতেই বাবর আজমদের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। রুদ্ধশ্বাসকর ম্যাচে শেষ পর্যন্ত ১২৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১