এই মুহূর্তে




সিয়েরার নয়া সংস্করণ প্রথমে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের উপহার দিচ্ছে টাটা মোটরস

নিজস্ব প্রতিনিধি: টাটা মোটরস তাদের অন্যতম আইকনিক নেমপ্লেট সিয়েরার প্রত্যাবর্তন উপলক্ষে এক দূর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে এসইউভির প্রথম ব্যাচটি উপহার দেওয়ার ঘোষণা করেছে তারা। টাটা মোটরস জানিয়েছে যে দলের প্রত্যেক সদস্যকে টাটা সিয়েরার সর্বাপেক্ষা উন্নত ভেরিয়েন্টটি দেওয়া হবে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের দৃঢ়তা, আবেগ এবং অদম্য মনোভাবের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের বিশ্বজয় দেশের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে।

টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালসের এমডি এবং সিইও শৈলেশ চন্দ্র বলেন, “ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের অসাধারণ পারফরম্যান্স এবং জয়ের মাধ্যমে সমগ্র জাতিকে গর্বিত করেছেন। তাদের এই যাত্রাপথ দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাসের প্রমাণ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই জয় প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে।” তাঁর আরও সংযোজন, “টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালসের পক্ষ থেকে আমরা এই কিংবদন্তিদের আরও এক কিংবদন্তি টাটা সিয়েরা উপহার দিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। ভারতীয় মহিলা ক্রিকেট দল জাতির জন্য তারা যে গর্ব নিয়ে এসেছেন তার প্রতি এটাই আমাদের শ্রদ্ধা। দুই কিংবদন্তি, এক চেতনা, অসীম অনুপ্রেরণা।”

প্রসঙ্গত, নতুন টাটা সিয়েরা ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। ১৯৯০’র দশকে ভারতীয়দের SUV জীবনযাত্রার সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল এই সিয়েরাই। ফলে এই ব্র্যান্ড পুনর্বজীবন পাচ্ছে একথা বললে ভুল হয় না। সিয়েরার নতুন মডেল যে কোনও গাড়িপ্রেমীর মন জয় করে নেওয়ার জন্য যথেষ্ট। অত্যাধুনিক বনেট, ‘SIERRA’ নেমপ্লেট সহ একটি কালো রঙের গ্রিল,  সামনের দিকে LED লাইট বার, ডুয়েল-টোন অ্যালয় এবং পিলার জুড়ে রঙের খেলা মূল সিয়েরাকে মনে করিয়ে দেবে।

এছাড়া ভেতরে থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইনফোটেইনমেন্ট ইউনিট এবং ট্রিপল-স্ক্রিন সেটআপ। এসইউভিতে লেভেল টু এডিএএস, প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ডুয়েল-জোন ক্লাইমেট কন্ট্রোল এবং অ্যাডভান্সড কানেক্টিভিটির বৈশিষ্ট্য বর্তমান। ২০২৬ সালে সিয়েরার একটি সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ আসবে। দাম ১৩.৫০ লক্ষ টাকা থেকে ২৪ লক্ষ টাকার (এক্স-শোরুম) রেঞ্জের মধ্যে প্রত্যাশিত। এসইউভিটি মাহিন্দ্রা থার রক্স এবং এমজি হেক্টর সহ অন্যান্য গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় দারুণ পাল্লা দেবে বলে মনে করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন আজ থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

স্পিড, স্টাইল আর স্মার্টনেসের পারফেক্ট মিক্স! ১৭ ডিসেম্বর আসছে OnePlus 15R Ace Edition

মাত্র ৬,৮৯৯ টাকায় ৩২-ইঞ্চির স্মার্ট টিভি! দেখে নিন সেরা ৪টি মডেল

গাড়ির ব্যাটারির আয়ু বাড়াতে রাজধানী দিল্লিতে নয়া পদক্ষেপের সূচনা

লড়লেন শুধু তিলক, ভারতকে ৫১ রানে হারিয়ে বদলা নিলেন মার্করামরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ