রাবাদা নামক অস্ত্রের সামনে পড়তে হবে ভেঙ্কটেশ-রাহানেদের

তাঁকে সামলানোটা ব্যাটসম্যানদের কাছে বরাবরই দুষ্কর একটা ব্যাপার হয়ে ওঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসারদের কথা বলতে গেলে কাগিসো রাবাদার নাম আসবেই। তাঁকে সামলানোটা ব্যাটসম্যানদের কাছে বরাবরই দুষ্কর একটা ব্যাপার হয়ে ওঠে। এই প্রোটিয়া পেসার যদি নিজস্ব ছন্দে থাকেন তাহলে যেকোনও দলের ব্যাটসম্যানদের পক্ষেই রান তোলা এবং ক্রিজে টিকে থাকা কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আর শুক্রবার সন্ধ্যায় সেই রাবাদা নামক অস্ত্রটির সম্মুখীন হতে হবে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের। এবারের আইপিএলের মেগা নিলামে রাবাদাকে মোটা অঙ্কের টাকা খরচ করে দলে নিয়েছে পঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি। কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে ইতিমধ্যেই অনুশীলনে যোগ দিয়েছেন প্রোটিয়া ফাস্ট বোলার। সব ঠিকঠাক থাকলে নাইটদের বিরুদ্ধে পঞ্জাবের জার্সি গায়ে অভিষেক ঘটতে পারে তাঁর।

আর রাবাদা স্কোয়াডে আসা মানেই কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের উপর বাড়তি চাপ তৈরি হবে। প্রোটিয়া পেসারকে সামলাতে সমস্যায় পড়তে হতেই পারে রাহানে, ভেঙ্কটেশ, শ্রেয়স, রানাদের। বিশেষ করে ডেথ ওভারে উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে বেশ পটু এই পেসার। আর রাবাদার অতীতের রেকর্ডও বেশ উজ্জ্বল। দিল্লিতে থাকাকালীন প্রচুর উইকেট তুলে নিয়ে দলকে সহায়তা করেছেন। এবার ২২ গজে নাইট ব্যাটিং লাইনআপের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত তিনি।

সম্প্রতি পঞ্জাব কিংসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, রাবাদা আপন মনে নেটে বোলিং করে চলেছেন। ভিস্যুয়াল এফেক্টের দ্বারা দেখা যাচ্ছে যে, তাঁর শরীর থেকে আগুনের হলকা বেরাচ্ছে। আর ক্যাপশনে লেখা হয়েছে, ‘চোখে আগুন, বোলিংয়েও আগুন। কাসিগো রাবাদা মাঠে বল করার জন্য অপেক্ষায় রয়েছে’। তাই মনে করা হচ্ছে নাইটদের বিরুদ্ধে তাঁর খেলা প্রায় নিশ্চিত।

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

স্কুলের ভিতরেই ভয়াবহ কাণ্ড! পাথর ও ফুলের টব দিয়ে কেজির পড়ুয়ার উপর হামলা তৃতীয় শ্রেণির ছাত্রের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু