বিশৃঙ্খল আচরণের দায়ে পোলার্ড, ডেভিডকে জরিমানা আইপিএল কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের জরিমানা গুনতে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে। দুদিন আগেই মন্থন ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। এবার জরিমানা দিতে হবে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান টিম ডেভিড ও ব্যাটিং কোচ কিয়েরন পোলার্ডকে। আইপিএলের আচরণ বিধিভঙ্গ করার অভিযোগে এই দুজনকে জরিমানা করা হয়েছে।

শনিবার আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, টিম ডেভিড ও কিয়েরন পোলার্ড আইপিএলের আচরণবিধি ভেঙেছেন। সেইকারণে এই দুই জনকে ম্যাচ ফির ২০ শতাংশ টাকা জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে, দুজনেই তাঁদের অপরাধ স্বীকার করে নিয়েছেন।

মূল বিতর্কের সূত্রপাত গত ১৮ এপ্রিল মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে। সম্প্রতি এই ম্যাচের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাচ চলাকালীন ১৫তম ওভারে অর্শদীপ সিংয়ের একটি বল রিভিউ পাঠানোর জন্য সূর্যকুমার যাদবকে ইঙ্গিত করেছিলেন ডাগ আউটে দাঁড়িয়ে থাকা টিম ডেভিড ও কিয়েরন পোলার্ড। জানা যায়, মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার টিম ডেভিড ও পোলার্ডকে জানান, অর্শদীপ সিংয়ের করা বলটি হোয়াইড হয়েছে। তাই এটিকে যেন রিভিউতে পাঠানো হয়। যদিও জানা যায়, বলটি আদৌ কোনও হোয়াইডই হয়নি। ঠিকঠাকই ছিল। কিন্তু ডেভিড ও পোলার্ডের ইশারায় সূর্যকুমার যাদবের এই রিভিউয়ের আপিল আইপিএলের বিধিভঙ্গ করেছিল। উল্লেখ্য, দুদিন আগের এই ম্যাচটি অবশ্য মুম্বই ইন্ডিয়ান্স জিতে যায়। পঞ্জাবকে ৮ রানে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্স।

‘পড়ুয়ারা সাহসিকতাকে দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের