ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার খেলাও। আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা অনেক সময় বড় ভূমিকা পালন করে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি বরাবরই পরিচিত তাঁর ঠান্ডা মাথা এবং অসাধারণ ম্যাচ রিডিংয়ের জন্য। এবার সেই ‘ক্যাপ্টেন কুল’-এর দেওয়া পরামর্শই কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে নিজেই সেই কথা জানালেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। যদিও আগের দুটি ম্যাচে হারের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিততে পারেনি। 

শনিবার (৩ অক্টোবর) নিউ চণ্ডীগড়ে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩৫২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৩৫১ রান। দলের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কেএল রাহুল। অপরাজিত ১২৯ রানের পাশাপাশি রোহিত শর্মার ৯২ এবং ঋতুরাজ গায়কোয়াড়ের ৫৭ রানের ইনিংসে ভর করে বড় রান তুলেছিল ভারত। কিন্তু সেই পাহাড়প্রমাণ রানও আটকাতে পারেনি ক্যারিবিয়ানদের। অধিনায়ক শাই হোপের অপরাজিত ১৬২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৪৮.২ ওভারেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ানরা। চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। আমির জাঙ্গুর ৬৭ এবং কিমো পলের ৪৪ রানও শনিবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।  

আরও পড়ুন: চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

ম্যাচ শেষে নিজের ইনিংসের রহস্য জানাতে গিয়ে ধোনির প্রসঙ্গ তোলেন শাই হোপ। তিনি জানান, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছিল। সেই সময় ধোনি তাঁকে বলেছিলেন, ‘তুমি যতটা সময় পেয়েছ বলে মনে করছ, আসলে তার থেকেও বেশি সময় তোমার হাতে রয়েছে।’ ধোনির এই পরামর্শই কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে সাহায্য করেছে বলে জানিয়েছেন শাই হোপ। ম্যাচের শেষ ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে   শেষের দিকে কীভাবে বাউন্ডারি থেকে বল বের করা যায়, সেদিকেই মনোযোগ দিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক। তাতেই মিলেছে সাফল্য। 

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…