বাবর আজমদের হেড স্যার হওয়ার প্রস্তাব ফেরালেন মুডি, ফ্লাওয়ার

আগামী ফেব্রুয়ারিতেই পাক ক্রিকেট দলের প্রধশান কোচ সাকলিন মুস্তাকের মেয়াদ শেষ হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আসন্ন বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে সাকলিন মুস্তাকের বিকল্প হিসেবে নতুন কোচের সন্ধান করতে গিয়ে পর পর ধাক্কা খাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মিকি আর্থারের পরে এবার বাবর আজমদের হেড স্যার হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন দুই প্রাক্তন তারকা ক্রিকেটার। ওই দুই তারকা ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার টম মুডি ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। ফলে কিছুটা হলেও চিন্তায় পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নয়া চেয়ারম্যান নাজিম শেঠি।

গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি টুয়েন্টি বিশ্বকাপে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাবর আজমদের। কিন্তু তার পরে ঘরের মাটিতে পর পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হারের স্বাদ পেতে হয়েছে।দলের বর্তমান প্রধান কোচ সাকলিন মুস্তাক বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের জয়ের জন্য ইজ্জীবিত করতে পারছেন না বলেই মনে করছেন পিসিবির কর্তারা। আগামী মাসেই প্রধান কোচ হিসেবে সাকলিনের চুক্তি শেষ হচ্ছে। তাঁর সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন পিসিবি’র কর্তারা।

কিন্তু বাবর আজমদের জন্য নতুন হেড স্যার খুঁজতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে পিসিবি কর্তাদের। সূত্রের খবর, প্রথমে মিকি আর্থারকে ফের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এর পরে টম মুডি ও অ্যান্ডি ফ্লাওয়ারকেও পাক দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বর্তমানে দুজনেই ইন্টারন্যাশনাল টি টুয়েন্টি লিগের জন্য দুবাইতে রয়েছেন। মুডি ও ফ্লাওয়ার দুজনেই পিসিবি কর্তাদের জানিয়ে দিয়েছেন, পাক দলের প্রধান কোচ হওয়া সম্ভব নয়। সূত্রের খবর, আদৌ পিসিবি ঠিকমতো তাঁদের পারিশ্রমিক দিতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্টই সন্দিহান দুই প্রাক্তন ক্রিকেটার। তাই বাবর আজমদের হেড স্যার হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন।

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক