কামিন্সকে টেক্কা দিয়ে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ট্র্যাভিস হেড

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর হাত ধরেই ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে দুরন্ত ফর্মে থেকে অনেক দলেরই মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন ট্র্যাভিস হেড। তারই পুরস্কার পেলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসাবে নির্বাচিত হলেন। প্রথমবারের মতো জিতে নিলেন অ্যালান বর্ডার পদক। মহিলাদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন অ্যাশলে গার্ডনার।

২০২৪ সালে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হেড। একাধিক ক্ষেত্রে দলের পরিত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে ৩-১ ব্যবধানে অজিদের হারানোর পিছনে বিশেষ অবদান রেখেছিলেন। একদিন থেকে শুরু করে টেস্ট ক্রিকেট পর্যন্ত বিভিন্ন ফরম্যাটে দলের হয়ে ১,৪২৭ রান করেছেন। গড় ছিল ৪৩ দশমিক ২৪। পাঁচটি অর্ধ শতরানের পাশাপাশি চারটি শতরানও করেছেন। বর্ষসেরা ক্রিকেটার হয়ে অ্যালান বর্ডার পদক জেতার পথে জশ হ্যাজলউড ও অস্ট্রেলিয়ার টেস্ট ও একদিনের দলের অধিনায়ক প্যাট কামিন্স ছিল প্রধান প্রতিপক্ষ। তবে দু’জনকে পিছনে ফেলে দিয়েছেন হেড। তিনি পেয়েছেন ২০৮টি ভোট। জশ হ্যাজউড পেয়েছেন ১৫৮টি এবং প্যাট কামিন্স ১৪৭টি ভোট পেয়েছেন।  

 মহিলাদের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন অ্যাশলে গার্ডনার। তরুণ ক্রিকেটারদের মধ্যে নজরকাড়া পারফরম্যান্সে বর্ষসেরা হয়েছেন স্যাম কনস্টাস। টেস্ট ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন জশ হ্যাজলউড। টি-টোয়েন্টিতে বর্ষসেরা হয়েছেন অ্যাডাম জাম্পা। আর মহিলাদের ক্যাটাগরিতে জিতেছেন বেথ মুনি। ইমপ্যাক্ট প্লেয়ারের পুরস্কার জিতেছেন ক্যামেরন গ্রিন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সে বর্ষসেরা হয়েছেন বিউ ওয়েবস্টার।

মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪