এই মুহূর্তে

নজিরবিহীন ঘটনা ঘটালেন রিয়াল তারকা ভালভের্দো

নিজস্ব প্রতিনিধি: ভিয়ারিয়াল-এর বিরুদ্ধে ম্যাচে হারার জ্বালা, এবং পুরনো এক ঘটনার রেশকে কেন্দ্র করে নজিরবিহীন ঘটনা ঘটালেন রিয়ালমাদ্রিদ তারকা ভালভের্দে। ম্যাচ শেষে গাড়ি পার্কিং এলাকায় ভিয়ারিয়াল-এর ফুটবলার বায়ানার জন্য অপেক্ষা করছিলেন তিনি। তারপরই বায়ানা সেই জায়াগায় পৌঁছতেই আচমকা তাঁর মুখে সজোরে ঘুঁষি চালালেন ভালভের্দে। গোটা ঘটনায় হতাবাক বায়ানা।

তবে ভালভের্দের এই নৃশংস আক্রমণের জন্য বায়ানা আইনকে নিজের হাতে তুলে নেননি। অভিযোগ জানিয়ে দ্বারস্থ হয়েছেন পুলিশের।

জঘন্যতম এই ঘটনাটি এক বিবৃতিতে স্বীকার করেছেন ভিয়ারিয়াল কর্তৃপক্ষ। তবে ওই বিবৃতিতে ভালভের্দের নাম তাঁরা উল্লেখ করেননি। তাঁরা লিখেছেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ম্যাচে পরাজয়ের পরই আমাদের দল যখন ম্যাচ শেষে টিম বাসের দিকে যাচ্ছিল সেই সময় দলের খেলোয়াড় অ্যালেক্স বায়ানার ওপর হামলা করা হয়। এবং তাঁরা গোটা ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। কেননা ভিয়ারিয়াল ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনায় তাঁর দলের খেলোয়াড়ের পাশে থাকারও বার্তা দিয়েছেন।

সূত্রের খবর, শুধু পুলিশের কাছেই নয়, ভিয়ারিয়াল কর্তৃপক্ষ লা লিগার শৃঙ্খলারক্ষা কমিটির কাছেই লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁরা শৃঙ্খলারক্ষা কমিটির কাছে অভিযোগ করেছেন, এই হামলার দ্বারা ভালভের্দে খেলোয়াড়সুলভ মনোভাব না দেখিয়ে একজন দাগী অপরাধীর মতো আচরণ করেছেন। নক্ক্যরজনক এই ঘটনার জন্য অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।  

আরও জানতে পড়ুন: নিজে নয়, রিঙ্কুকেই পাঠান বনালেন শাহরুখhttps://www.live.eimuhurte.com/ipl-2023/ipl-2023-sarukh-speach/

উল্লেখ্য, গত শনিবার ভিয়ারিয়ালের বিক্ষপেক্ষ ম্যাচে ৩-২ গোলে হারতে আনচেলত্তির দলকে। রিয়ালের বিপক্ষে ৮০ মিনিটের মাথায় বায়ানার পাস থেকেই জয়সূচক গোলটি করেন স্যামুয়েল চুকুয়েজ। এই হার মেনে নিতে পারেননি ভেলভের্দো।

প্রসঙ্গত, বায়ানা বনাম ভালভের্দোর ঝামেলার সূত্রপাত গত ১৯ জানুয়ারি কোপা দেল-রেরো একটি ম্যাচের পর। সেই ম্যাচে পরাজয়ের পর ভালভের্দোকে উদ্দেশ্য করে বায়ানা বাজে একটি মন্তব্য করেছিলেন। সেই আক্রোশেই নাকি এমন ঘটনা ঘটালেন রিয়াল তারকা তা জানা যাবে তদন্ত হওয়ার পরই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের জন্য উস্কানি প্রাক্তন বোর্ড সভাপতির

‘অবাধ্য’ ঈশান ও সূর্যের বিধ্বংসী ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচ হেসেখেলে জিতল ভারত

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলের শিরোপা জিতল নাজমুল হোসেন শান্তর রাজশাহী

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিততে ভারতের চাই ২০৯ রান

টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালেন সূর্য, বাদ পড়লেন অক্ষর-বুমরাহ

বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ শুক্রেই, বৈঠকে বসছে আইসিসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ