এশিয়ান গেমসের ট্রায়ালের অংশগ্রহণ করতে পারবেন বিনেশ, অনুমতি দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এশিয়ান গেমসের বাছাইপর্বে ভিনেশ ফোগাটের অংশগ্রহণের পথে আপাতত আর কোনও আইনি বাধা রইল না। দিল্লি হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁকে ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিলেও, একইসঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে, এই সিদ্ধান্তকে হাইকোর্টের পর্যবেক্ষণের সমর্থন হিসেবে দেখা যাবে না। 

বিচারপতি পি এস নরসিংহ ও অলোক আরাধের বেঞ্চ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার করা আপিলের শুনানিতে জানায়, ট্রায়াল শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকায় শেষ মুহূর্তে প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা সমীচীন হবে না। ফলে ফোগাট কার্যত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে আদালত দিল্লি হাইকোর্টের কিছু পর্যবেক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানায়, নির্বাচন নীতিকে ‘বৈষম্যমূলক’ বলা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।  বেঞ্চ জানায়, ভারতের প্রতিনিধিত্ব করতে হলে প্রত্যেক ক্রীড়াবিদকেই নির্ধারিত নিয়ম ও যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। একই সঙ্গে আদালত ভিনেশ ফোগাটের আন্তর্জাতিক সাফল্য ও ক্রীড়া জীবনের অবদানকে সম্মান জানিয়ে তাঁকে ‘অসাধারণ ক্রীড়াবিদ’ বলে উল্লেখ করে। তবে ডোপিং পরীক্ষায় অনুপস্থিতি এবং অবস্থান সংক্রান্ত নথি দাখিলে অসঙ্গতির অভিযোগ আদালতের উদ্বেগ বাড়িয়েছে।

আরও পড়ুনঃবিশ্বকাপে আর্জেন্টিনাকেই বেছে নিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস

বিচারপতিরা স্পষ্ট জানান, এই ধরনের বিষয় হালকাভাবে নেওয়া যায় না। বিতর্কের সূত্রপাত ডব্লিউএফআই-এর সংশোধিত নির্বাচন নীতি ঘিরে, যেখানে নির্দিষ্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকে বাধ্যতামূলক করা হয়েছিল। মাতৃত্বকালীন বিরতির পর প্রত্যাবর্তন করা ফোগাটের দাবি, এই নীতি তাঁর মতো অভিজ্ঞ ক্রীড়াবিদদের প্রতি অন্যায্য। আপাতত আইনি জট কাটিয়ে তিনি লড়াইয়ের ময়দানে নামার সুযোগ পেলেও, মাতৃত্বকালীন ছুটি, ক্রীড়াবিদ কল্যাণ ও নির্বাচন নীতির বৃহত্তর বিতর্ক যে এখানেই থামছে না, তা স্পষ্ট।

সরকার গঠনের পর প্রথম মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বড় ঘোষণার সম্ভাবনা

‘দয়া করে আমাকে গালিগালাজ করবেন না’, নেটবাসীকে অনুরোধ পুনমের, হঠাৎ কী হল অভিনেত্রীর?

শুক্রের দুপুরে কালো মেঘে ঢাকল আকাশ, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট

বিশ্বকাপে আর্জেন্টিনাকেই বেছে নিলেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস

‘মাতৃভূমি বক্সঅফিসে ঝড় তুলবে’, মুক্তির আগেই সলমানের ছবির ভবিষ্যদ্বাণী সুভাষ ঘাইয়ের

বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ,চাঞ্চল্য বৈষ্ণবনগরে, তদন্তে পুলিশ

লখনউয়ে একটি এনজিওর কক্ষে ঝুলন্ত অবস্থায় নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

মৃত্যুযন্ত্রণায় কাতর ময়ূরের পালক ছিঁড়ে নিল পথচারীরা! ভাইরাল ভিডিও

স্কুলছাত্রীদের জন্য সুখবর, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালুর উদ্যোগ রাজ্য সরকারের

জনগণনা নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু করল সরকার

মেসিকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

শান্তিপুরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, দেহ আটকে তুমুল বিক্ষোভ

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আটপৌরে থেকে আধুনিক শাড়ির নেপথ্যে ঠাকুরবাড়ির নারীরা, বঙ্গে কীভাবে বদলেছিল ফ্যাশন