মাত্র ৪১ ভোট কম পাওয়ায় ব্যালন ডি অর জেতেননি ভিনিসিয়ুস

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্যালন ডি’অর পুরস্কারে নাম উঠেছিল রুদ্রির।তবে এই নিয়ে আলোচনা-সমালোচনার আর শেষ ছিল না। বিজয়ী ঘোষণার আগেই রিয়াল জেনে গিয়েছিল ভিনিসিয়ুস এবার পুরস্কারটি পাচ্ছেন না। যদিও এবার অনেকের বিচারে ভিনি ‘ফেবারিট’ ছিলেন।গত ২৮ অক্টোবরের পর থেকে এই প্রশ্ন আরও বেশি জোরালো হয়েছে। এবার দুই সপ্তাহ পর পুরস্কারের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে। এই গণণার ফল সামনে আসতেই চমকে উঠেছে সকলে।

এই গণণায় দেখা যাচ্ছে, রদ্রির কাছে মাত্র ৪১ ভোটে হেরেছেন ভিনিসিয়ুস।রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস পেয়েছেন ১১২৯ ভোট। স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ ভোট।

শনিবার(৯ নভেম্বর)ফ্রান্স ফুটবল এর প্রিন্ট সংস্করণে ব্যালন ডি’অরে ভোটের হিসেব প্রকাশ হয়েছে। তার আগেই এক ফ্রান্স সংবাদমাধ্যম জানিয়েছে, ছেলেদের ব্যক্তিগত সেরার পুরস্কারে বিজয়ী বেছে নিতে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড় বেছে নিয়েছেন।

তাঁদের এই শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় পেয়েছেন ১৫ পয়েন্ট, দ্বিতীয় ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। ক্রম অনুযায়ী চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট। অর্থাৎ মোট পয়েন্টসংখ্যা ৬,৬৩৩।

সব সাংবাদিকদের শীর্ষ ১০ জনের তালিকায় ওপরে থাকলে সর্বোচ্চ ১৪৮৫ পয়েন্ট পাওয়া সম্ভব। সেখানে রদ্রি ও ভিনির পয়েন্টসংখ্যাই বলছে ব্যবধান বেশ কাছাকাছি। ৪৯ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন রদ্রি। ভিনি ৩৫ জন সাংবাদিকের তালিকায় শীর্ষে ছিলেন। বাহরাইন, বলিভিয়া, কলম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পানামার সাংবাদিকদের শীর্ষ ১০ খেলোয়াড়ের তালিকায় ঠাঁই পাননি রদ্রি। ভিনিকে শীর্ষ ১০ থেকে বাদ দিয়েছেন এল সালভাদর, ফিনল্যান্ড ও নামিবিয়ার সাংবাদিক।

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী