শামির পাশে দাঁড়ানোয় বিরাট কন্যাকে ধর্ষণের হুমকি! পদক্ষেপ মহিলা কমিশনের

মহিলা কমিশনের তরফে এই ঘটনায় দ্রুত তদন্তের আর্জি জানানো হয়েছে দিল্লি পুলিশকে। ঘটনাটিকে 'লজ্জাজনক' অ্যাখাও দিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ভারতের হারের পর সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত সমালোচনার স্বীকার হয়েছেন মহম্মদ শামি। চারিদিক থেকেই তাঁর উপর আক্রমণ ধেয়ে আসে। সেই সময় শনিবার নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে করা জবাব দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ট্রোলার ও সমালোচকদের ‘মেরুদণ্ডহীন’ বলার দু’দিনের মধ্যে বিরাটের নয় মাসের কন্যাকে ধর্ষণের হুমকি দেয় এক ভারতীয় টুইটার ব্যবহারকারী। যার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি মহিলা কমিশন। বিরাটের কন্যা ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়ায় দিল্লি পুলিশকে এই ঘটনার তদন্তের জন্য লিখিত অভিযোগ করেছে মহিলা কমিশন।

গত সোমবার জানা যায়, ৩০ অক্টোবর রাত ১১.৫৫ মিনিটে আমেনা নামে এক টুইট ব্যবহারকারী কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়ে একটি টুইট করে। কোহলি সমর্থকরা সঙ্গে সঙ্গে একযোগে সেই টুইটের তীব্র বিরোধিতা করতে থাকেন। অনেকে বলতে থাকেন, এই টুইট পাকিস্তানের কোনও ব্যক্তির করা। কারণ সেই অ্যাকাউন্টে পাকিস্তানের জার্সি পরা এক মহিলা ক্রিকেটারের ছবি দেওয়া রয়েছে। কিন্তু পরবর্তীতে জানা যায় এটা এক ভারতীয়র করা টুইট। দক্ষিণের রাজ্যের বাসিন্দা যিনি টুইট করেই সেটি আমার মুছে দেয়। ঘটনা প্রসঙ্গে টুইটারের তরফে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি এখনও পর্যন্ত।

মহিলা কমিশনের তরফে এই ঘটনায় দ্রুত তদন্তের আর্জি জানানো হয়েছে দিল্লি পুলিশকে। ঘটনাটিকে ‘লজ্জাজনক’ অ্যাখাও দিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন। পুলিশের তরফে আগামী ৮ তারিখের মধ্যে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। যদিও অনুমান, ওই ব্যক্তি তেলঙ্গানা বা হায়দরাবাদের বাসিন্দা। ওই টুইটার প্রোফাইল থেকে তেলুগু ভাষায় একাধিক টুইট রয়েছে। শুধু তাই নয়, দক্ষিণপন্থী একাধিক পোস্ট রিটুইট করা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের