বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

এদিকে বিরাটের ভাইপো আর্যবীর কোহলিও তাঁর পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন। আর্যবীর হলেন বিরাটের বড় ভাই বিকাশ কোহলির ছেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাট কোহলি, দেশের অন্যতম তারকা ব্যাটসম্যান, যার ক্রেজ বিশ্বজুড়ে বর্তমান। সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট। তার আগে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকেও বিদায় নিয়েছেন তিনি। যা তারকা ব্যাটসম্যানের ভক্তদের হৃদয়ে যথেষ্ঠ আঘাত করেছে। এমন পরিস্থিতিতে ৩৬ বছর বয়সী ক্রিকেটার ভারতের হয়ে শুধুমাত্র ওয়ান ডে ম্যাচ খেলবেন। ভক্তরা তাঁকে মাঠে মিস করবেন। এদিকে বিরাটের ভাইপো আর্যবীর কোহলিও তাঁর পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন। আর্যবীর হলেন বিরাটের বড় ভাই বিকাশ কোহলির ছেলে। পরিবারে এমন একজন গর্বিত মানুষ থাকলে অবশ্যই নতুন প্রজন্ম তাঁর মতোই হওয়ার চেষ্টা করবে।

হ্যাঁ, ২০২৫ সালের দিল্লি প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে ১৫ বছর বয়সী আর্যবীরকে। কাকার পদাঙ্ক অনুসরণ করেই এগিয়ে যাচ্ছে সে। সম্প্রতি DPL নিলামে, তাঁকে সাউথ দিল্লি সুপারস্টারর্স ১ লক্ষ টাকায় কিনেছে। তবে মজার বিষয় হল, আর্যবীর বিরাটের মতো ব্যাটসম্যান নন, তিনি একজন লেগ স্পিনার। কিন্তু পারফরম্যান্সের দিক দিয়ে তিনি অনেকটাই এগিয়ে। বিরাটের পর তিনিই কোহলি পরিবারের উত্তরসূরী হতে চলেছেন। তাঁর পারফরম্যান্সে খুশি সাউথ দিল্লি সুপারস্টারর্সের কোচ শরণদীপ সিংহও। আগেভাগেই সতর্ক করেছেন তিনি। বাইশ গজ কাঁপাতে এবার মাঠে বিরাট কোহলির ভাইপো।

তিনি আর্যবীরের ব্যাপক প্রশংসা করেছেন। শরণদীপের মতে, কোহলি পদবীর কারণে সে মাঠে কোনও চাপে থাকবে না। কারণ সে নিজের পরিচয় নিজেই তৈরি করবে। আর্যবীর কোহলি একজন উদীয়মান তারকা। কাকা বিরাট কোহলির পদাঙ্ক অনুসরণ করে সে অনেকটা এগিয়ে যাবে। আর্যবীরের প্রশংসা করে শরণদীপ আরও বলেছেন, ‘আর্যবীর খুবই পরিশ্রমী এবং প্রতিভাবান সন্তান। কোহলি উপাধির কোনও বোঝা তাঁর মাথার উপর নেই। সে নিজের পরিচয় নিজেই তৈরি করবে। বর্তমানে আর্যবীর কোহলি বিরাটের শৈশবের কোচ রাজকুমার শর্মার তত্ত্বাবধানে পশ্চিম দিল্লির ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন। তবে সাউথ দিল্লি সুপারস্টারর্সদের দলে দিগ্বেশ রাঠির মতো অভিজ্ঞ লেগ স্পিনারও আছে।

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত