বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হলেন বিরাট

পাকিস্তানের পরে বুধবার  বাংলাদেশের বিরুদ্ধেও অর্ধ শতরান করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টুয়েন্টি বিশ্বকাপে ফের স্বমহিমায় বিরাট কোহলি। পাকিস্তানের পরে বুধবার  বাংলাদেশের বিরুদ্ধেও অর্ধ শতরান করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিন নম্বরে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে নির্দয় ভূমিকায় অবতীর্ণ হলেন বিরাট। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত থাকলেন। একইসঙ্গে এদিন এক নতুন রেকর্ডও গড়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এতদিন টি টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। তাঁকে টপকে গেলেন বিরাট। 

বিশ্বকাপের শেষ চারে যাওয়া নিশ্চিত করতে এদিন অ্যাডিলেডে  বাংলাদেশের বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন ম্যাচে নেমেছিল রোহিতরা। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু শুরুটা খুব একটা সুখকর হয়নি ভারতের। দলের ১১ রানের মাথায় সাকিবের বলে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। এর পরে কে এল রাহুলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি। এদিন মাঠে নামার আগে ২৪ ম্যাচে ১০০১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ১৬ রান করার সঙ্গে সঙ্গেই নতুন ইতিহাস গড়ে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনকে টপকে যান।

দ্বিতীয় উইকেটে রাহুল ও বিরাট ৬ ওভারে ৬৭ রান যোগ করেন। ব্যক্তিগত ৫০ রান করে আউট হন কে এল রাহুল। এর পরে বিরাটের সঙ্গে জুটি বাঁধেন সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে দুজনে ৩৮ রান করেন। ১৬ বলে ঝোড়ো ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সূর্য যাদব। এর পরেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। বিরাট এক প্রান্ত আগলে থাকলেও দ্রুত সাজঘরে ফেরেন হার্দিক পাণ্ড্য, দীনেশ কার্তিক ও অক্ষর পটেল। শেষের দিকে ব্যাটিং করতে নেমে ঝড় তোলেন রবিচন্দ্রন অশ্বিন। ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন তিনি। বিরাট ও অশ্বিন জুটি ১১ বলে ২৭ রান তোলায় ভারতের রান দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান।

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর