টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কলকাতায় পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে কলকাতা ইডেন গার্ডেন্সে এসে পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধন ইডেন স্টেডিয়ামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে কলকাতা ইডেন গার্ডেন্সে এসে পৌঁছল ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধন ইডেন স্টেডিয়ামে। এদিন দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আর কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামেই সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিচ্ছে না বাংলাদেশ। পরিবর্তে বিশ্বকাপে এন্ট্রি পেয়েছে স্কটল্যান্ড। এ বার ভারতেই আয়োজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ। কিন্তু নিরাপত্তার অছিলায় লিটন দাসদের ভারতের মাটিতে T20 বিশ্বকাপ খেলার অনুমতি দেয়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোল্লা ইউনূস সরকার। সেই জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ করে দেওয়া হয়েছে। গত ২৪ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)।

এই বিষয়টিকে আন্তর্জাতিক ক্রিকেটার সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন নিন্দা করেছে। তারা এই ঘটনাকে খেলাধুলার জন্য একটি দুঃখজনক মুহূর্ত বলে দাবি করেছে। আইসিসি নিশ্চিত করেছে, এটি কঠিন সিদ্ধান্ত। বাংলাদেশ বারবার তাদের ভারত থেকে ম্যাচ তুলে নেওয়ার দাবি করেছিল। কিন্তু তা সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে শ্রীলঙ্কায় তাঁদের ম্যাচ স্থানান্তর করা সম্ভব ছিল না। ভারত বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনার কারণে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। তাঁকে ৯ কোটিতে কিনেছিল কেকেআর। শত্রু দেশের খেলোয়াড়কে এত কোটিতে কেন নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল।

সেই নিরাপত্তার কারণেই বিসিবি তাদের দলকে ভারতে ভ্রমণের অনুমতি দেয়নি। শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের জন্য আইসিসির কাছে অনুরোধ করেছিল। এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে সরিয়ে জায়গা করে দিয়েছে স্কটল্যান্ডকে। সেইমতো আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে স্কটল্যান্ড। সেই কারণেই বৃহস্পতিবার ইডেনে চলে এলো ওয়েস্ট ইন্ডিজ টিম। অন্যদিকে ভারতের সঙ্গে বিশ্বকাপ খেলা বয়কট করেছে পাকিস্তান, এই নিয়েও চরম বিতর্ক হচ্ছে।

আপনার অনুমতি ছাড়াই ইনস্টাগ্রামের ছবি নকল করতে সক্ষম মেটার নতুন ‘MUSE IMAGE’

পুকুর থেকে উদ্ধার ৩২ বছর বয়সী নেটপ্রভাবীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ,’ ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যে ফের সিঁদুরে মেঘ!

নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

রথযাত্রার দিন দৌড়ঝাঁপ নয় , আগেই বানিয়ে রাখুন এই মিষ্টিগুলি

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘খুনের চেষ্টা’ মামলায় অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিপাকে কালীঘাট তৃণমূল, ফের ছুটল হাইকোর্টে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া

‘কথা রেখেছেন দাদা,পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ