হোপ-পুরানের জোড়া শতরানের দৌলতে নেপালকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ৩৩৯ রান তোলে ক্যারিবীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক শাই হোপ ও নিকোলাস পুরানের জোড়া সেঞ্চুরির দৌলতে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ৩৩৯ রান তোলে শাই হোপের দল। জবাবে দুই বল বাকি থাকতে ২৩৮ রানে গুটিয়ে যায় নেপাল।  আরিফ শেখ আর গুলশান ঝা বাদে নেপালের বাকি ব্যাটসম্যানরা তেমন লড়াই চালাতে পারেননি।

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন নেপাল অধিনায়ক সন্দীপ লামিছানে। শুরুতেই ফিরে যান কাইল মেয়র্স (১) ও জনসন চার্লস (০)। এর পর দলকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নেন ব্র্যান্ডন কিং ও ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। ৩২ রানে ব্র্যান্ডনকে ফেরান সন্দীপ লামিছানে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কেননা এর পরেই প্রতিরোধ গড়েন দুই ক্যারিবীয় ব্যাটসম্যান শাই হোপ ও নিকোলাস পুরান। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দুজনে তোলেন ২১৬ রান। শেষ পর্যন্ত ওই জুটি ভাঙেন সিং আইরে। ৯৪ বলে ১১৫ করে সাজঘরে ফেরেন পুরান। রোভম্যান পাওয়েল করেন ২৯ রান। ক্যারিবীয় অধিনায়ক থামেন ১৩২ রান করে। জেসন হোল্ডার ১৬ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৩৩৯ রান তোলে ক্যারিবীয়রা।

জয়ের জন্য বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে নেপাল। পাঁচ রান করে ফিরে যান কুশল ভুরতেল। মাত্র ২ রান করেন ভীম সারকি। এর পরে আসিফ শেখ ও অধিনায়ক রোহিত পাউদেল কিছুটা লড়াইয়ের চেষ্টা চালান। আসিফকে (২৮) ফিরিয়ে ধাক্কা দেন আলজারি যোশেফ।  এর পরে নেপাল অধিনায়ক রোহিতকে (৩০) ফেরান জেসন হোল্ডার।  ১০০ রানের মধ্যে পাঁচ উইকেট খুঁইয়ে নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়ায় নেপাল। শেষ পর্যন্ত আরিফ শেখ ও গুলশান ঝার লড়াইয়ের ফলে দুশোর গণ্ডি ছাড়াতে সক্ষম হয় রোহিত পাউদেলের দল। শেষ পর্যন্ত ২৩৮ রানে গুটিয়ে যায় নেপাল।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার