ভারী বৃষ্টির চোখরাঙানি! রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল ভেস্তে গেলে কী হবে?

রবিবার মুম্বইয়ের মাটিতে ICC মহিলা বিশ্বকাপের ফাইনাল। ভারত-দক্ষিণ আফ্রিকার এই হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। কেননা দুই দলের কেউই এখনও পর্যন্ত ট্রফি জেতেনি

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার মুম্বইয়ের মাটিতে ICC মহিলা বিশ্বকাপের ফাইনাল। ভারত-দক্ষিণ আফ্রিকার এই হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। কেননা দুই দলের কেউই এখনও পর্যন্ত ট্রফি জেতেনি। ১৩বারের মধ্যে ৭ বার ট্রফি নিয়ে গেছে অস্ট্রেলিয়াই। তাই এই ম্যাচ দেখার জন্যে উত্তেজিত সকল দেশবাসী। ভারত যদি বিশ্বকাপ জেতে, তাহলে ইতিহাস সৃষ্টি করবে ভারতের রানিরা। কিন্তু মনে হচ্ছে, আগামিকাল (২ নভেম্বর) অসুর বৃষ্টি পণ্ড করতে পারে বিশ্বকাপ ফাইনাল। মুম্বইয়ের আবহাওয়া তাই বলছে। এর আগে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ভারত-বাংলাদেশের ম্যাচ। সেমিফাইনালেও বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছুক্ষণ বন্ধ ছিল ভারতের ম্যাচ।

কিন্তু রবিবার ফাইনাল, একেবারে মাঠঘাট বেঁধে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। কিন্তু আগামিকাল মুম্বইতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই ।নিম্নচাপ এবং ঘূর্ণাবতের কারণে গোটা মহারাষ্ট্র রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি হয়েছে। সুতরাং মুম্বই এবং আশেপাশের এলাকায় একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের ফাইনালেও মুম্বইয়ের আবহাওয়া খুব একটা ভাল নয়। শনিবার ৮৬ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুম্বইয়ে।

আগামিকাল সারা দিন মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ পুরোপুরি বন্ধ না হলেও বার বার বাধা সৃষ্টি হতে পারে। তবে ফাইনাল ভেস্তে গেলে ভারত এবং দক্ষিণ আফ্রিকার দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। কেননা দুই দলই আগে কোনও দিন মহিলাদের বিশ্বকাপ জেতেনি। ফলে দুই দলই বিশ্বকাপ জেতার জন্যে প্রস্তুতি। এদিকে রবিবার ম্যাচ যদি সম্পূর্ণ না হয়, তা হলে সোমবার রিজার্ভ ডে-তেও ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। কেননা সেদিনও ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আম্পায়ারেরা চেষ্টা করবেন রবিবারই পুরো খেলার আয়োজন করার।

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

পিছনে লোহার খাঁচায় ৫ আর সামনে এক, বাইকে ৬ শিশুকে চাপানোর ভিডিও ভাইরাল

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

Asian Games 2026: শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হরমনপ্রীতের  

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ