পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৫ বছর বয়সে বৈভব সূর্যবংশী ২২ গজের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন। সেখানে তারই বয়সী এক কিশোরের ক্রিকেটার হওয়ার স্বপ্ন চিরতরে বিলীন হয়ে গেল। ভারী ‘পিচ রোলার’-এর নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ১৫ বছরের এক কিশোর। গোটা ঘটনাকে ঘিরে মাঠ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।  

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে সোলাপুর জেলার বারশি শহরের ক্রিকেট প্রশিক্ষণ শিবিরে। পুলিশ জানিয়েছে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো  কিশোরের নাম আরভ ওরফে বীরেন চৌধুরী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুশীলন পর্ব শুরুর আগে ক্রিকেট পিচ প্রস্তুত করা হচ্ছিল। ঘটনার সময় বেশ কয়েকজন কিশোরকে একটি ভারী রোলার দিয়ে পিচ সমান করার নির্দেশ দেওয়া হয়েছিল। যে রোলারটি সাধারণত প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধানে  পরিচালনা করার কথা।   প্রত্যক্ষদর্শী ও পুলিশের তদন্তে জানা গিয়েছে, রোলারটি টানার সময় আরাভ হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে এবং  নিচে আটকা পড়ে। ভারী যন্ত্রটির নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  

বারশি নগর থানার সাব-ইন্সপেক্টর মহেশ গালগেত বলেছেন, ‘যুবকের বাবা আমাদের জানিয়েছেন যে, ঘটনাটি সকাল সাড়ে ৭টার দিকে ঘটে। প্রায় ১২ থেকে ১৫ জন  কিশোরকে পিচ সমান করার জন্য বলা হয়েছিল। সেই সময় আরভ পা পিছলে পড়ে যায় এবং ভারী রোলারটি তার ওপর দিয়ে গড়িয়ে যায়। তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে ‘মৃত অবস্থায় আনা হয়েছে’ বলে ঘোষণা করেন।  কিশোরের বাবা অভিযোগ করেছেন যে, শিশুদের কাজ তদারকি করার জন্য সেখানে কোনও উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত ছিলেন না এবং এটি চরম অবহেলার সমান।” পুলিশ আরও জানিয়েছে ঘটনার তদন্ত করা হচ্ছে এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে হৃদয়বিদারক ঘটনার পর পুলিশ দু’জন কোচ এবং সংশ্লিষ্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান