বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচের টিকিট নিয়েও হাহাকার

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও শুরু হয়নি বিশ্বকাপ ম্যাচ। ভারত বাদে অন্যান্য দেশগুলির ম্যাচ নিয়ে ইতিমধ্যেই টিকিটের আকাল দেখা দিয়েছে। জানা গিয়েছে, মুম্বই ও বেঙ্গালুরুতে ভারত বাদে অন্যান্য দেশগুলির যে ম্যাচ রয়েছে, তার সব টিকিট দেদার বিক্রি হয়ে গিয়েছে। টিকিটের হাহাকারে ভুগছে কলকাতাও। শুধু নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ ম্যাচের কিছু টিকিট বাকি। ভারত বাদে বাকি দু’টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

টিকিট কেনার এত আগ্রহ ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখে হতবাক হয়ে গিয়েছেন আইসিসি ও বিসিসিআই। গত ২৫ অগস্ট থেকে বাকি দেশগুলির ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ভারত ছাড়া সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে পাকিস্তান নিয়ে। কলকাতা এবং বেঙ্গালুরুতে যে দু’টি করে পাকিস্তানের ম্যাচ রয়েছে, তার সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

মুম্বইয়ের ওয়াংখেড়ে এবং বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বাদে যে ম্যাচগুলি রয়েছে তার সব টিকিট আর একটাও বাকি নেই। মুম্বইয়ে ইংল্যান্ড-দক্ষিণ আাফ্রিকা, দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের টিকিট মাত্র ১৫ মিনিটেই শেষ হয়ে গিয়েছে। কলকাতায় ৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ এবং ১১ নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের সব টিকিট শেষ। সবচেয়ে কম দামের টিকিট ৮০০ টাকার। কলকাতার শুধু নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ ম্যাচের টিকিট অবশিষ্ট রয়েছে।

এদিকে, ধরমশালায় ভারত বাদে চারটি ম্যাচ রয়েছে। তার মধ্যে ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচের টিকিট শেষ। গ্রুপ পর্বে ভারতের ম্যাচগুলির টিকিট ধাপে ধাপে বিক্রি শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। সেই টিকিটগুলি কতক্ষণে ক্রিকেটপ্রেমীরা সংগ্রহ করবেন, তা ইতিমধ্যেই আন্দাজ করা যাচ্ছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের