টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর নেপথ্যে কাদের হাত? তদন্ত করবে তারেকের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হয়ে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এই টুর্নামেন্ট থেকে  থেকে বাংলাদেশের বাদ পড়াকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। খেলা শুরু হওয়ার থেকে যে বিতর্কের ঝড় উঠেছিল তা এখনও থামেনি। নিরাপত্তার দাবি জানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বলে জানিয়েছিল বাংলাদেশ। আইসিসির সঙ্গে বৈঠকে সমাধান সূত্র না  মেলায় বাংলাদেশকে বাদ দিয়ে সেই জায়গায় নেওয়া হয়  স্কটল্যান্ডকে। সেই  বিষয়টি বর্তমানে নতুন মোড় নিয়েছে। বাংলাদেশের ক্রীড়া মন্ত্রক আরেকটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছে।   

এর আগে গঠিত তদন্ত কমিটি বন্ধের দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানানোর একদিন পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট করেছেন যে, টুর্নামেন্টে দলটির অংশগ্রহণ না করাটা ক্রীড়া কূটনীতির ব্যর্থতা ছিল কি না, তা সরকার নিজেই তদন্ত করে দেখবে।  আমিনুল হক বলেছেন, তিনি পূর্বে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং এখন একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলো এবং কোথায় ত্রুটি ছিল তা খতিয়ে দেখতে ঈদের পর একটি নতুন তদন্ত কমিটি গঠন করা হবে। ক্রিড়া মহলের অনেকে বলছেন নতুন করে তদন্ত শুরু হলে চাপ বাড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। 

আরও পড়ুন: বিক্রি হয়ে যাচ্ছে কোহলিদের RCB, দাম শুনলে চোখ কপালে উঠবে

বিসিবি নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে,  এই বিতর্কের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে। মন্ত্রী জানান, বিভিন্ন স্তর, ক্লাব ও জেলা পর্যায় থেকে নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়ার পর একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।  তিনি অভিযোগ করেছেন যে, পূর্ববর্তী সরকারের আমলে বোর্ড নির্বাচনে সরাসরি সরকারি হস্তক্ষেপ ছিল। বর্তমান তদন্ত কমিটিকে এখন নির্বাচন কমিশন, বোর্ড চেয়ারম্যান, পরিচালক এবং সিইও-সহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকল পক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়াও জেলা প্রশাসকদের ভূমিকাও তদন্তাধীন রয়েছে, যেখানে কিছু ক্ষেত্রে প্রথমে একজন কাউন্সিলরকে মনোনীত করে পরে অন্য একজনকে পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। আমিনুল হক স্পষ্ট করেছেন যে, এই সমস্ত অভিযোগ গুরুতর এবং একটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তিনি বলেন, প্রতিবেদন পাওয়ার পর তিনি ব্যক্তিগতভাবে তা পর্যালোচনা করবেন, তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করবেন এবং এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসির সঙ্গে  আলোচনা করবেন।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর