আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উইম্বলডনে ‘আরব বসন্ত’ হল না! জাবেউরকে হারিয়ে জয়ী ভন্দ্রোসোভা

 নিজস্ব প্রতিনিধি, লন্ডন: না, এবারেও উইম্বলডন জেতার স্বপ্ন সফল হল না আরব কন্যা ওন্স জাবেউরের। শনিবার মহিলাদের ফাইনালে চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্দ্রোসোভার কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন তিউনিশিয়ার কন্যা। হারলেন ৪-৬, ৪-৬ গেমে। টানা দু’বার ফাইনালে উঠেও উইম্বলডনে আরব বসন্ত নিয়ে আসতে পারলেন না আরব কন্যা। ২০১৭ সাল থেকে উইম্বলডনে প্রতি বারই নতুন মহিলা চ্যাম্পিয়নের দেখা মিলেছে। এবারেও সেই রীতি ভাঙল না।  

গতবার প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন ওন্স জাবেউর।  কিন্তু কাজাখস্তানের এলেনা রিবাকিনার কাছে হেরে গিয়েছিলেন ৬-৩, ২-৬, ২-৬ গেমে। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা ছোটবেলা থেকেই স্বভাবজাত ছিল। কিন্তু এদিন ফাইনালে প্রতিপক্ষ মার্কেটা ভন্দ্রোসোভার বিরুদ্ধে তেমন লড়াই গড়ে তুলতে পারেননি। প্রথম সেটের পুরোটাই হল ব্রেক আর পাল্টা ব্রেকের খেলা। দুই প্রতিপক্ষের কেউই নিজেদের সার্ভ ধরে রাখতে পারছিলেন না।  প্রথম সেট অবলীলাতেই জিতে যান চেক কন্যা ভন্দ্রোসোভা। ফলে দ্বিতীয় সেটে লড়াইয়ের আশা করেছিলেন দর্শকরা। কিন্তু তাদের সেই আশা পূরণ হল না।

দ্বিতীয় সেটের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়। প্রথম গেমেই তিনি জাবেরকে ব্রেক করেন। কিন্তু পরের গেমে দুর্দান্তভাবে ফিরে এসেছিলেন জাবেউর। আরব কন্যার ভক্তরা আশায় বুকও বেঁধেছিলেন। কিন্তু ৪-৩ এগিয়ে গিয়েও সেখান থেকে ম্যাচ ধরে রাখতে পারেননি  জাবেউর। টানা তিনটি গেম জিতে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন অবাছাই চেক খেলোয়াড়।

 

Published by:

Share Link:

More Releted News:

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ