ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: বিশ্বকাপে আজ রবিবার মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলেরই লক্ষ্য হচ্ছে ম্যাচ জিতে শীর্ষস্থান দখল। ফলে আজকের ম্যাচে ধুন্ধুমার লড়াই হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও রোহিত শর্মা ও টম লাথামদের ধুন্ধুমার লড়াইয়ে বৃষ্টি বাগড়া বসাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে অ্যাডভান্টেজ পাবে কিউইরা।

চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই ভারত ও নিউজিল্যান্ড চারটি করে ম্যাচ খেলেছে। দুই দলই চার ম্যাচে জয় হাসিল করে আট পয়েন্ট ঘরে তুলেছে। তবে রান রেটের নিরিখে সামান্য এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে কিউইরা। আজকের ম্যাচে রোহিতরা জিতলে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষে চলে যাবে। উল্টোদিকে কিউইরা জিতলে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখলে রাখতে পারবে। গত ২০ বছর আইসিসি আয়োজিত আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় নিউজিল্যান্ডকে হারাতে পারেনি টিম ইন্ডিয়া। ফলে আজকে জিতলে ২০ বছরের খরা কাটবে।

বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি সাক্ষাতকারে ভারতের তুলনায় নিউজিল্যান্ড এগিয়ে। এখনও পর্যন্ত দুই দলের মধৃ্যে মোট ৯ বার সাক্ষা‍ৎ হয়েছে। তার মধ্যে ৫ বার জিতেছে কিউইরা। আর ভারত জিতেছে ৩ বার। একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর ২৫২ আর সর্বনিম্ন স্কোর ১৫০। উল্টোদিকে কিউইদের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ রান ২৫৩ এবং সর্বনিম্ন ১৪৬। ২০১৯ সালের বিশ্বকাপে দু’বার পরস্পরের মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। দ্বিতীয়বার নিউজিল্যান্ড জিতেছিল ১৮ রানে।

তবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দফতর। বেলা দুটোয় মৃ্যাচ শুরু হওয়ার কথা। ওই সময়ে ধর্মশালায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৫১ শতাংশ। তিনটের সময়ে ৪৭ শতাংশ বৃষটির সম্ভাবনা রয়েছে। তার পরে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির কারণে ম্যাচের টস দেরিতে হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো