অনিশ্চিত বিশ্বকাপ খেলার স্বপ্ন! পাঁচ মাস খেলেননি রিয়ালের এনদ্রিক, ডাকছে না ব্রাজিলও

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান আন্তর্জাতিক বিরতির রিয়াল মাদ্রিদ তাদের প্রথম লা লিগা ম্যাচ খেলবে হেতাফের বিপক্ষে। ১৯ অক্টোবর হবে খেলা। তখন এনদ্রিক ১৫৪ দিন অর্থাৎ পাঁচ মাসেরও বেশি সময় ধরে একটিও ফুটবল ম্যাচ ছাড়াই কাটাবেন। আগের মৌসুমের শেষদিকে ১৮ মে ১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শেষবার খেলেছিলেন সেভিয়ার বিপক্ষে।

এই কয়েকমাসে অনেককিছুই বদল হয়েছে জাবি আলোনসো এসেছেন রিয়ালে—নতুন কোচ হিসেবে। অন্যদিকে কিংবদন্তিদের ৯ নম্বর জার্সি পেয়েছেন এনদ্রিক। দুটি পেশীর চোটে ভুগছেন তিনি। এমনকি তাকে ঘিরে গুঞ্জন উঠেছিল তিনি নাকি গ্রীষ্মকালীন দলবদল করছেন। এই নিয়ে টানা তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিল এনদ্রিককে ডাকেনি। তার সাম্প্রতিক উপস্থিতি ছিল মার্চ মাসে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে পরাজয়ের ফলে কোচ ডোরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছিল এবং পরবর্তীতে আনচেলত্তি তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য মাদ্রিদ ছেড়ে চলে যান। মাদ্রিদে তাঁর পরিস্থিতির সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন যে, আলোনসো এনদ্রিককে ভূমিকাকে ব্যাখ্যা করেছিলেন এই বলে যে, এই মৌসুমের নতুন কাঠামোর দলে নিয়মিত খেলার সময় পাওয়া তার পক্ষে কঠিন হবে। তবে যাই গুঞ্জন উঠুক এনদ্রিক বার্নাব্যুতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

আলোনসো গত সপ্তাহে ভিলারিয়ালের বিপক্ষে খেলার আগে বলেছিলেন, “এখন অনেক প্রতিযোগিতা রয়েছে, তার অবস্থানে এবং আশেপাশের অঞ্চলেও। তার সময় আসবে।” শনিবারের সেই ম্যাচটি, মাদ্রিদের ৩-১ গোলে ঘরের মাঠে জয়, তারপর টানা পঞ্চম ম্যাচে এনদ্রিক আলোনসোর দলে জায়গা করে নিয়েছিলেন কিন্তু তিনি বিকল্প খেলোয়াড় ছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদ তাকে ৩ কোটি ৫০ লাখ ইউরো দিয়ে কিনেছিল। সেই সঙ্গে ছিল আরও ২ কোটি ৫০ লাখ ইউরোর বোনাসের শর্ত। প্রথম মৌসুমে এনদ্রিকের পারফরম্যান্স মোটামুটি ভালোই ছিল। ৩৭ ম্যাচে ৭ গোল করে ছিলেন রদ্রিগোর সমান এবং ভিনিসিয়ুসের চেয়ে ৩টি বেশি গোল। কিন্তু তিনি অনেক পিছিয়ে ছিলেন মিনিটের হিসেবে। যেহেতু তিনি আন্তর্জাতিক দলেও ডাক পাননি তাই তাঁর বিশ্বকাপ খেলার স্বপ্নও এখন অনিশ্চিত। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের নতুন বিস্ময়বালক হিসেবে তাঁকে উল্লেখ করা হয়েছিল। সেও এনদ্রিক এখন কঠিন সময়ের মুখে দাঁড়িয়ে।

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর