৪৮ বছর আগের হারের বদলা নেওয়ার লক্ষ্য নিয়ে রাতে নামছে স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪৮ বছর মানে চার যুগ। সময়টা কম নয়। তবুও ৪৮ বছর আগে হারের ক্ষত এখনও দগদগে। ৪৮ বছর বাদে ফের বিশ্বকাপের আসরে পুরনো শত্রুকে সামনে পেয়েছে স্পেন। আর চার যুগ আগের সেই লজ্জাজনক হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাতে মাঠে নামছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। প্রতিপক্ষ অস্ট্রিয়াকে দুরমুশ করে পুরনো হিসেব চুকোতে চাইছেন লা ফুয়েন্তের শিষ্যরা।

লস অ্যাঞ্জেলেসে আজ রাতে শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন ও অস্ট্রিয়া।শক্তিতে স্পেনের ধারেকাছে আসে না অস্ট্রিয়া। মুখোমুখি সাক্ষাতেও এগিয়ে লামিনে ইয়ামালরা। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ১৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। স্প্যানিশরা জিতেছে ৯ ম্যাচে। উল্টোদিকে অস্ট্রিয়া জয় পেয়েছে মাত্র চারটিতে। বাকি ৩ ম্যাচ অমীমাংসিত ছিল। তবে ৪৮ বছর আগে ১৯৭৮ সালের বিশ্বকাপে অস্ট্রিয়া ২-১ ব্যবধানে জিতে স্তব্ধ করে দিয়েছিল স্পেনকে। লস অ্যাঞ্জেলেসের এই ম্যাচ তাই স্পেনের জন্য যেমন পুরোনো হিসাব চুকানোর মঞ্চ, অস্ট্রিয়ার সামনে রয়েছে চার দশক আগের সেই গৌরবের পুনরাবৃত্তি ঘটানোর হাতছানি।

ধারে-ভারে যে কয়েক যোজন এগিয়ে স্পেন, তা মেনে নিয়েছেন অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলবা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই ধরনের ম্যাচের জন্যই তো স্বপ্ন বুনেছেন তিনি। নিজের উত্তেজনা না লুকিয়ে রেখে তিনি বলেন, ‘বিশ্বকাপে আপনি আসেনই এই ধরনের ম্যাচ খেলার জন্য। এই প্রতিযোগিতায় আপনাকে শুধু সেরা দলগুলোরই মুখোমুখি হতে হবে এবং আপনি যত সামনে এগোবেন, প্রতিপক্ষ তত কঠিন হবে। আমরা এই ম্যাচের জন্য মুখিয়ে আছি; আমরা শতভাগ অনুপ্রাণিত এবং জয়ের উদ্দেশ্য নিয়েই মাঠে নামব। আমরা জানি আমাদের সেরা ফর্মে থাকতে হবে এবং এটি একটি অত্যন্ত কঠিন লড়াই, তবে ফুটবলে যে কোনও কিছুই সম্ভব।’

শাড়ি তৈরির পাওয়ারলুম মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত যুবক, চাঞ্চল্য শান্তিপুরে

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ