এই মুহূর্তে

বিসিবি সভাপতির পদ থেকে অপসারণকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ফারুক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ নিয়ে লড়াই গড়াল আদালতে। তাঁকে সরিয়ে জামায়াত ইসলামী নেতা আমিনুল ইসলাম বুলবুলকে বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিসিবির অপসারিত সভাপতি ফারুক আমেদ। আজ সোমবার (২ জুন) ওই আবদনের শুনানি হতে পারে। যদিও আইনজীবীরা মনে করছেন, সরকারের পোষ্যভৃত্য এবং রাজাকার পরিবারের সন্তান বিচারপতিদের কাছ থেকে ফারুকের ন্যায়বিচার পাওয়ার কোনও সম্ভাবনা নেই। উল্টে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোয় মিথ্যা মামলায় ফেঁসে যেতে পারেন তিনি।

গত বছরের ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থার নির্বাচিত পরিচচালন সমিতি ভেঙে পোষ্যভৃত্যদের বসাতে শুরু করে  পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। সেই প্রক্রিয়াতে গত ২১ অগস্ট আওয়ামী লীগ সাংসদ নাজমুল হাসান পাপনকে সরিয়ে বিসিবির সভাপতি পদে বসানো হয় প্রাক্তন ক্রিকেটার ফারুক আমেদকে। কিন্তু লিটন দাসকে টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসাবে দায়িত্ব দিয়ে হিন্দু বিদ্বেষী ইউনূস সরকারের রোষানলে পড়ে যান তিনি। গত বুধবারই তাঁকে সভাপতির পদে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন পাকিস্তানি চর তথা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যদিও সেই নির্দেশ মানেননি ফারুক।

এর পর সরকারের নির্দেশে বৃহস্পতিবার (২৯ মে) বিসিবি সভাপতির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রককে চিঠি পাঠান সংস্থার আট  পরিচালক। তার পরেই ফারুকের মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলেই ক্ষমতায় বসার ৯ মাসের মধ্যে বিসিবি সভাপতির পদ হারাতে হয় ফারুককে। তাঁর জায়গায় বেছে নেওয়া হয় জামায়াত ইসলামী নেতা তথা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থতম ক্রিকেটার হিসাবে পরিচিত আমিনুল ইসলাম বুলবুলকে। যিনি দেশের হয়ে মাত্র ১৩টি টেস্ট খেলে ৫৩০ রান করেছেন। ব্যাটিং গড় ২১.২০। ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৭৯৪ রান। জঘন্য পারফরম্যান্সের কারণে তাকে দল থেকে গলাধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন নির্বাচকরা।

সরকারি হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ না হয়ে কেন আদালতের দ্বারস্থ হলেন জানতে চাওয়া হলে ফারুক বলেছেন, ‘বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতো। বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেই আমি অন্যায়ভাবে আমার মনোনয়ন বাতিল করার বিরুদ্ধে রিট আবেদন করেছি।’

Published by:

Share Link:

More Releted News:

কেকে’হার’, চেন্নাইয়ের কাছেও হারলেন রাহানেরা

কলকাতাকে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য দিল ধোনিবিহীন চেন্নাই সুপার কিংস

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

‘করোনার টিকাই বাবাকে মেরে ফেলেছে’, বিস্ফোরক দাবি শেন ওয়ার্ন পুত্রের  

কোমরের চোটে শেষ হচ্ছিল কেরিয়ার, কে নতুন জীবন দিলেন প্রফুলের?

আজ কলকাতা বনাম চেন্নাই ম্যাচে খেলবেন ধোনি? তুঙ্গে জল্পনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ