দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্বলে উঠলেন ইয়ামাল, ২ ম্যাচ বাকি থাকতেই লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা

নিজস্ব প্রতিনিধি: এল ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েই কার্যত লা লিগার শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছিলেন হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। আনুষ্ঠানিকভাবে শিরোপা জেতার জন্য দরকার ছিল ২ পয়েন্ট। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট ঝুলিতে টুরে ২৮তম লা লিগা জিতল বার্সেলোনা। আর ওই জয়ের মূল কারিগর ১৭ বছর বয়সী বিস্ময় কিশোর লামিনে ইয়ামাল। নিজে যেমন গোল করেছেন, তেমনই সতীর্থকে দিয়ে আরেকটি করিয়েছেন।

প্রথম একাদশে বেশ কয়েকটা পরিবর্তন এনে এদিন দল নামিয়েছছিলেন বার্সা কোচ। কিন্তু তার ওই রণকৌশল তেমন কাজে আসেনি। বিশেষ করে প্রথমার্ধে। প্রতিপক্ষের মাঠে তেমন সুবিধা করতে পারেননি বার্সার খেলোয়াড়রা। প্রথম সুযোগটা পায় স্বাগতিক এস্পানিওল। চতুর্থ মিনিটে উর্কো গঞ্জালেসের নেওয়া নিচু শটটি লক্ষ্যে ছিল না। হঠাৎ করেই সপ্তম মিনিটে রেফারি খেলা বন্ধ করে দেন। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে দর্শকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্পিকারে সতর্কতা দেওয়ার পরই ফের বল মাঠে গড়ায়। কাতালানরা ম্যাচে প্রথম সুযোগ পায় ১৩ মিনিটে। কিন্তু পোলিশ তারকা রবার্ট লেওনডস্কি বক্সের সামনে থেকে জোরালো শট নিয়েও জাল ভেদ করতে পারেননি। মিনিট তিনেক বাদে এস্পানিওলের জোরালো শট ঠেকিয়ে দলের নিশ্চচিত পতন রোধ করেন  বার্সা গোলরক্ষক ভয়চেক সিজনি। গগোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপান ফ্লিকের শিষ্যরা। শেষ পর্যন্ত ৫৩ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় বার্সা। দানি অলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করার একপর্যায়ে কয়েকজনকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান ইয়ামাল। পিছিয়ে পড়া ম্যাচে ফিরতে তেড়েফুঁড়ে নামে এস্পানিওলের খেলোয়াড়রা। কিন্তু তিন কাঠির নিচে বল রাখতে পারেননি। ৮০ মিনিটে ফের ধাক্কা খায় স্বাগগতিকরা। ইয়ামালের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় তার পেটে জোরে আঘাত করে বসেন ডিফেন্ডার লিয়ান্দ্রো ক্যাবরেরা। ভিএআরে মনিটরে দেখে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফলে বাকি সময় দশজনকে নিয়ে খেলতে হয় এস্পানিওলকে। নির্ধারিত সময় শেষ হয় ১-০ গোলে। তবে সংযুক্ত সময়ের ষষ্ঠ মিনিটেই ব্যবধান ২-০ করে বার্সা। লেওনডস্কির বদলি হিসাবে নামা লোপেজ ইয়ামালের বাড়ানো বল ধরে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।শেষ পর্যন্ত ২-০ গগোলে জিতে মাঠ ছাড়ে কাতালানরা।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ