চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দাবদাহ উপেক্ষা করেই রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার সকাল থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী পুরুলিয়ায়। সকালে তাপমাত্রা একটু স্বাভাবিক থাকলেও ১১ টা থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা পারদ। দুপুরে তাপমাত্রা পৌঁছায় ৩৮ এর ঘরে। দাবদাহ মাথায় নিয়ে দিনভর প্রচারে ঝাঁজ বাড়ালেন পুরুলিয়ার পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরি। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঝাঁপড়া- জবড়রা গ্রাম পঞ্চায়েত এলাকার শাঁকড়া ,ঝাঁপড়া, জবড়রা,ঝাঁপড়া চটি সহ একাধিক গ্রামে প্রচার করেন।

আরও পড়ুনঃ ধামশা-মাদলের তালে তালে অভিনব প্রচারে বিধাননগরের বাম প্রার্থী

 

বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তিনি আবেদন করেন বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে,বিজেপিকে নির্বাচিত করুন। নদীয়ার চাঁদ বাউরির প্রচারে অনেক মহিলাও অংশগ্রহণ করেন। পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন। তাঁর দাবি, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সার্বিক উন্নয়নের সুফল এই এলাকাতেও পৌঁছবে। রবিবারের প্রচারে ভালো সাড়া মিলছে বলেও দাবি করেন নদীয়ার চাঁদ বাউরি। অনেকেই ছুটির দিনে বাড়িতে থাকায় তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সহজ হচ্ছে বলে জানান তিনি। তাঁর মতে, এবারও পাড়া বিধানসভা কেন্দ্রে রেকর্ড ব্যবধানে জয় নিশ্চিত।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পাড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন নদীয়ার চাঁদ বাউরি। এবারের নির্বাচনে তিনি আবারও বিজেপির প্রার্থী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে নতুন মুখ শিক্ষক মানিক বাউরিকে। রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞতা ও সংগঠনের জোরে নদীয়ার চাঁদ বাউরি এবারের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। বিজেপির স্থানীয় নেতৃত্বও দাবি করছে, এবার তাঁর জয়ের ব্যবধান আগের সব রেকর্ড ছাপিয়ে যেতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ