বিমল গুরুংকে সঙ্গে নিয়েই কাজ করার বার্তা বিনয় তামাংয়ের

গোর্থা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে সঙ্গে নিয়েই পাহাড়ে তৃণমূলের হয়ে কাজ করার বার্তা দিলেন সদ্য শাসকদলে যোগ দেওয়া প্রাক্তন মোর্চা নেতা বিনয় তামাং

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: গোর্থা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে সঙ্গে নিয়েই পাহাড়ে তৃণমূলের হয়ে কাজ করার বার্তা দিলেন সদ্য শাসকদলে যোগ দেওয়া প্রাক্তন মোর্চা নেতা বিনয় তামাং। তৃণমূলে যোগ দিয়েই সোমবার উত্তরবঙ্গের দাপুটে নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের বিদায়ী মুখ্য প্রশাসক গৌতম দেবের সঙ্গে বৈঠক করলেন তিনি। এই বৈঠককে তিনি সৌজন্য সাক্ষাৎ বললেও ওয়াকিবহাল মহলের ধারণা আসন্ন শিলিগুড়ি পুরনিগম নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে দুই নেতার। প্রসঙ্গত, সোমবার বিকেলেই শিলিগুড়ি-সহ রাজ্যের চার পুরনিগমে ভোট ঘোষণা করেছে রাজ্য় নির্বাচন কমিশন।

বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিনয় তামাং জানান, শিলিগুড়ি পুর এলাকায় বসবাসকারী ভাই-বোনেদের কাছে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানানোর জন্য আবেদন করবেন তিনি। পাশাপাশি বিমল গুরুংকে সঙ্গে নিয়েই পাহাড়ে তৃণমূলের অনুগত সৈনিক হয়ে কাজ করবেন তাঁরা। এই মুহূর্তে তাঁদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখা।

বিজেপি ও নিরজ জিম্বা প্রসঙ্গে বিনয় তামাং বলেন, বিজেপি গোর্খাল্যান্ডের কথা বলে ব্ল্যাকমেল করছে পাহাড়বাসীদের। এখানে এই সমস্ত জিনিস হবে না। পাশাপাশি বৈঠক প্রসঙ্গে গৌতম দেব জানান, আজ বিনয়ের সঙ্গে শুধুমাত্র পাহাড়ের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে শিলিগুড়ি পুরনিগম-সহ উত্তরবঙ্গের সমস্ত পুর নির্বাচন নিয়ে আলোচনা হবে। তাঁর দাবি, তৃণমূলের লোক তৃণমূলের হয়ে কাজ করবে এটাই স্বাভাবিক।

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ