ডায়মন্ডহারবারে নাকা তল্লাশিতে ১০ লক্ষ টাকা সহ আটক দুই বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং(Naka Checking)। এবার না কাছে কিনে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবারের উস্তি থানা এলাকায় দুই বিজেপির নেতার গাড়ি থেকে উদ্ধার ১০ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা গাড়ি করে নিয়ে যাওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে দুই বিজেপি নেতা অরুনাভ মজুমদার(Arunava Mazumdar) ও অক্ষয় চক্রবর্তীকে(Akhay Chakraborty)। এই ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের থেকে বারংবার অভিযোগ করা হচ্ছিল বিজেপি রাজ্যে টাকা ঢুকিয়ে সাধারণ মানুষের মধ্যে তা ছড়ানোর চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) নির্বাচনী জনসভা থেকে স্পষ্ট অভিযোগ করেন বিজেপি টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিভিন্ন স্পটে নাকা চেকিং চলছে বর্তমানে। বেআইনি অর্থ, টাকা, সোনা এসব যাতে না পাচার হয় তার জন্যই এই নজরদারি চলছে। সেই সময় ডায়মন্ডহারবারের উস্তি থানায়(Usti P.S.) এলাকার পটুগঞ্জে নাকা তল্লাশিতে একটি চার চাকা গাড়ি আটক করে তল্লাশি করলে তার থেকে ৯ লক্ষ ৮৮ হাজার টাকা উদ্ধার হয়। প্রমাণ করতে পারো গাড়িতে থাকা ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে এই লক্ষ লক্ষ টাকা।

এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে তালা নিয়ে আসছিল এবং কোথায় পাচার করা ছিল তা সদুত্তর দিতে না পারায় পুলিশ টাকা সমেত দুজনকে আটক করে। জানা গেছে অরুনাভ মজুমদার তার বাড়ি কলকাতার আর কে পাল লেনে। বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং একই সঙ্গে তিনি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইনচার্জ। আটক অক্ষয় চক্রবর্তী মগরাহাট বিধানসভার বিজেপির কনভেনার। তার বাড়ি শ্রীচন্দার তপনায়। একইসঙ্গে গাড়ি চালককেও আটক করা হয়েছে। গাড়িটি কুলপির দিক থেকে হটুগঞ্জের দিকে আসছিল। মথুরাপুর লোকসভা তৃণমূল সাংসদ বাপি হালদারের মন্তব্য ,উত্তরপ্রদেশ, গুজরাত সংস্কৃতিতে বিশ্বাসী বিজেপি টাকা দিয়ে মানুষের ভোট কিনতে চাইছে ।

এবারও সেই চেষ্টা করছে। ধরা পড়ে যাচ্ছে ।তৃণমূলের আগে থেকেই এই অভিযোগ ছিল। নগদ ১০ লাখ টাকা সহ বিজেপির দুই নেতা ধরা পরার পর তৃণমূলের অভিযোগের সত্যতা প্রমাণিত হল। বিজেপি নেতার সুফল ঘাটু বলেন যে নগদ টাকা ধরা হয়েছে বলা হচ্ছে তাদের বিজেপি নেতার কাছ থেকে পাওয়া গেছে কিনা সে ব্যাপারে দল নিশ্চিত নয়। ভোটের আগে বিজেপির বিরুদ্ধে পূর্বপরিকল্পনা মাফিক নানা ধরনের চক্রান্ত ছড়ানো হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বিজেপি।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান