স্বরূপনগর সীমান্তে ১০০ বাংলাদেশিকে বিজিবি’র হাতে তুলে দিল বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি ,স্বরূপনগর: সীমান্তে ১০০ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ। শুক্রবারও সীমান্তে শতাধিক বাংলাদেশি অপেক্ষা করছেন সীমান্ত(Border) পেরিয়ে দেশে ফেরার জন্য।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে(Hakimpur Check Post) প্রতিদিনকার ছবিটা শুক্রবারও অব্যাহত। ইতিমধ্যে সকাল থেকে ভিড় জমিয়েছে বাংলাদেশিরা দেশে ফেরার অপেক্ষায়।

বৃহস্পতিবার পর্যন্ত ২৫০জন বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে রাখা হলেও ১০০ জনকে উপযুক্ত নথিপত্র যাচাই করে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দিয়েছে বিএসএফ(BSF)।শুক্রবার সকাল থেকে হাকিমপুর চেকপোষ্টে শিশু, মহিলা, পুরুষ ভিজে ভিজে সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সীমান্ত দিয়ে দালাল মারফত এদেশে ঢুকেছিলেন তাঁরা।কেউ পরিচারিকার, কেউ শ্রমিকের কাজ আবার কেউ অবৈধভাবে বসবাস করছিলেন পশ্চিমবঙ্গতে। সরকারি সুযোগ-সুবিধা সবই পেতেন সেটা অকপটে স্বীকার করে নিচ্ছেন বাংলাদেশিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশের পর আতঙ্ক গ্রাস করেছে। তাই তারা দেশে ফিরতে চাইছে। সকাল থেকে ভিড় জমাচ্ছেন একাধিক সীমান্তে।

এদিকে,গত ৭২ ঘণ্টায় সীমান্তে সাড়ে তিনশ জন বাংলাদেশি রয়েছে এর মধ্যে প্রায়২৫০ জনকে স্বরূপনগর ও বাদুড়িয়া বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী(CM) কড়া নির্দেশের পর অবৈধ বসবাসকারী বাংলাদেশিরা দেশে ফেরার হিড়িক জমেছে। সেই ছবি দিনে দিনে পাল্টাচ্ছে উত্তর ২৪ পরগনার সরুপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে । ১০০ এর বেশি বাংলাদেশি ভিড় জমান দেশে ফেরার অপেক্ষায়। ইতিমধ্যে কড়া নির্দেশের পর আড়াইশো জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। কারণ বিএসএফ ও জেলা প্রশাসন একদিকে তথ্য যাচাই করে তাদের নাম সঠিক আছে কিনা। বাংলাদেশে এক নাম ভারতে আরেক নাম এরকম সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা তারা কিভাবে পেতো সেটাও যাচাই করা হচ্ছে। এই সব বাংলাদেশশিরা কেউ দু’বছর তিন বছর কেউ ৫ বছরে এমন কি ১০বছর আগে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সীমান্ত থেকে কখনো জলপথে স্থলপথে দালাল মারফত মোটা অর্থ দিয়ে এদেশে ঢুকেছে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েছেন ।

যা সম্পূর্ণ বেআইনি এবং এদেশের নাগরিকদের হক বঞ্চিত করে তারা এই সুযোগ সুবিধা নিয়েছেন ।সেই চিহ্নিতকরণের কাজ চলছে। উপযুক্ত নথিপত্র যাচাই করে বিজেবির সঙ্গে বিএসএফের বৈঠকের পর তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। প্রথমে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়। সেখানে যেমন একদিকে স্বাস্থ্য, অন্যদিকে খাবার নিরাপত্তা সবটাই আন্তর্জাতিক আইন মেনে সেগুলো করা হচ্ছে যাতে দেশে ফেরার আগে কেউ অসুস্থ বা নিরাপত্তাহীনতায় না ভোগে।

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই