ট্রাক্টর-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ছিঁড়ল ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার, বীরভূমে বিপর্যস্ত জনজীবন

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সাত সকালে দুর্ঘটনা বীরভূমে। বীরভূম জেলার মুরারই ২ নম্বর ব্লকের অন্তর্গত রুদ্রনগর অঞ্চলে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ঘটনা। রুদ্রনগর পঞ্চায়েত মোড়ে বুধবার সকালে সড়ক দুর্ঘটনা ঘটেছে। মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি ডাম্পারের সঙ্গে একটি ট্রাক্টরের।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ডাম্পারটি হিয়াতনগর দিক থেকে চাতরা দিকে যাচ্ছিল। অন্যদিকে চাতরার দিক থেকে হিয়াতনগর মোড়ের দিকে আসছিল একটি ট্রাক্টর। ডাম্পারটি আসছিল দ্রুতগতিতে। আচমকা রুদ্রনগর পঞ্চায়েত মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুই গাড়ির মধ্যে।

সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি। তবে সংঘর্ষের তীব্রতায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এর ফলে আশপাশের একাধিক গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পাইকর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুটি গাড়িও সরানোর উদ্যোগও নেয়। 

এদিকে ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে রুদ্রনগর-চাতরার রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ পথচারী ও অফিসগামী মানুষজন। সকালে কাজের জন্য বেরিয়ে চরম সমস্যায় পড়তে হয় তাঁদের। পরবর্তীতে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু এই ঘটনায় এলাকা জুড়ে ছড়ায় প্রবল চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ এইভাবে দ্রুতগতিতে রাস্তা দিয়ে ছুটে যায় ডাম্পারের মতো বড় চাকার গাড়ি। এর ফলে অনেক সময়তেই দুর্ঘটনা ঘটে যায়। মানুষের প্রাণ গেলে তা তো আর ফিরবে না। তাই এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক চাইছেন এলাকাবাসী।  

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা