বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, শৈত্যপ্রবাহ নিয়ে যা বলছে আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: দাপট দেখাতে শুরু করেছে শীত। মাঝে ঠাণ্ডা উধাও হয়ে গেলেও বিগত কয়েদিন ধরে বেশ ঠাণ্ডার আমেজ রয়েছে। তাপমাত্রা কমেছে বেশ অনেকটা। শুক্রবার কলকাতাতেও হয়েছে পারদ পতন। মরশুমে দ্বিতীয়বার সর্বনিম্ন তাপমাত্রা এতটা কমল। শুধু কলকাতা নয় জেলাজুড়ে কমেছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও পড়েছে হাড়কাঁপানো ঠাণ্ডা। দার্জিলিংয়ের পারদ ৪ ডিগ্রির ঘরে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১০-১১ ডিগ্রিতে নেমেছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা । আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ আগামী। হাওয়া অফিস জানিয়েছে আগামী ৭ দিন শীতের আমেজ থাকবে।  ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তাপমাত্রা আরও নামবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস । আপাতত কয়েকদিন এই তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। উত্তুরে হাওয়ার দাপট থাকায়  শীতের আমেজ থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঠাণ্ডা বেশি অনুভূত হবে। সেই সঙ্গেই থাকবে কুয়াশার দাপট।

আরও পড়ুন: রোজ মাত্র ৫০ টাকা জমিয়েই বৃদ্ধ বয়সে মিলবে ৩৫ লক্ষ টাকা! ডাকঘরেই রয়েছে জাদুকরি স্কিম

আপাতত দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা নেই একেবারেই। আকাশ মেঘমুক্ত থাকবে। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গেও আবহাওয়া মূলত শুষ্ক  থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলো সহ উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদহ দার্জিলিংয়ে কুয়াশার দাপট অব্যহত থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।  উত্তুরে হাওয়ার দাপটে থাকবে শীতের শিরশিরানি । তবে হাওয়া অফিস এখনও বঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেনি। সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলেই জানা গিয়েছে। শুক্রবার দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। আপাতত উত্তুরে হাওয়ার প্রবেশে কোনও বাধা নেই। ফলে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আপাতত শীতের আমেজ  থাকবে।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড