পুরসভার ভাগাড় থেকে উদ্ধার ১৭টি ভ্রূণ, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

পুরসভার ভাগাড় থেকে উদ্ধার হল ১৭টি ভ্রূণ। মঙ্গলবার উলুবেড়িয়া পুরসভার ভাগাড় থেকে ভ্রূণগুলি উদ্ধার হয়।টনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরসভার ভাগাড় থেকে উদ্ধার হল ১৭টি ভ্রূণ। মঙ্গলবার উলুবেড়িয়া পুরসভার ভাগাড় থেকে ভ্রূণগুলি উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এই ঘটনায় স্থানীয়দের অভিযোগের তীর, ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা স্থানীয় নার্সিংহোমগুলির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে উলুবেড়িয়া পুরসভার ভাগাড়ে স্থানীয় কয়েকজন কাগজ কুড়াতে যান। সেই সময় ওই ভাগাড়ে ভ্রূণগুলি দেখতে পান তাঁরা। কাগজ কুড়ানিরা দেখেন ওই ভাগাড়ে পড়ে রয়েছে ১৭টি ভ্রূণ। ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উলুবেড়িয়া পুরসভার কর্তারাও ঘটনাস্থলে পৌঁছয়। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের কর্মীদের সঙ্গে নিয়ে তাঁরা পড়ে থাকা ভ্রূণগুলি উদ্ধার করেন তাঁরা। উলুবেড়িয়ার মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভ্রূণগুলির মধ্যে দশটি কন্যা, ছ’টি পুত্র রয়েছে। একটি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যায়নি।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয় স্থানীয়দের মধ্যে। উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান এই ঘটনা নিয়ে বলেন, ‘হতে পারে কোনও নার্সিংহোমের পক্ষ থেকে ভ্রূণগুলি ফেলা হয়েছে। আমরা সাধারণভাবে পচনশীল পদার্থ ওখানে ফেলি। কিন্তু কেউ যদি প্যাকেটে করে ফেলে দেয় তাহলে সেটা পুরসভার পক্ষে জানা সম্ভব হয় না।’ তিনি আরও জানান, আগামী সোমবার পুরসভায় বৈঠকে ডেকে তদন্ত কমিটি গঠন করা হবে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য। পুরসভা সূত্রে খবর, ওই এলাকায় ৩০টিরও বেশি নার্সিংহোম রয়েছে। নার্সিংহোম থেকে কেউ বা কারা ভ্রূণগুলিকে ভাগাড়ে ফেলে রেখে গিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা