বৈদ্যবাটিতে যুগলের রহস্য মৃত্যুতে ধৃত ২, খুনের কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, বৈদ্যবাটি : যুগলের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছিল বৈদ্যবাটিতে। এই ঘটনায় ২ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ধৃতরা অর্জুন পাসওয়ান এবং নাসিরুদ্দিন শেখ। শুক্রবারই তাঁরা পুলিশের হাতে ধরা পড়ে। মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দুজনকে খুন করা হয়েছে। অর্জুন হাওড়া চামরাইলের বাসিন্দা। ধৃত নাসিরুদ্দিন অর্জুনের জামাইবাবু।

জানা গিয়েছে, মৃতা অপর্ণা মাঝি প্রথ স্বামীকে ছেড়ে বৈদ্যবাটিতে মণীশের সঙ্গে বসবাস করত। অপর্ণার বোন রিম্পার সঙ্গে অর্জুন পাসওয়ানের সম্পর্ক তৈরি হয়। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর রিম্পা জানায় তাঁর অন্য একজনের সঙ্গে সম্পর্ক হয়েছে, অর্জুনকে তার পছ্ন্দ নয়। এই বিষয়ে অপর্ণাও অর্জুনকে বোনের থেকে দূরে থাকার কথা বলে। বোনের অন্যত্র বিয়ের ব্যবস্থাও করে।

চলতি সপ্তাহে বৈদ্যবাটিতে অর্জুন আসলে বচসা হয় তাদের। প্রকাশ্যে তাঁকে মারধর করা হয়েছে বলে জানা অর্জুন। জানা গিয়েছে, বুধবার শিয়ালদহ থেকে ছুরি কিনে বৈদ্যবাটিতে এসে রাত পর্যন্ত ওই এলাকায় ঘাপটি মেরে বসে থাকে। ভোররাতে ঘুমন্ত অবস্থায় অপর্ণা ও মনীশের ওপরে ছুরি দিয়ে আঘাত করে। এরপরেই পালিয়ে যায় অর্জুন। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের এই টানাপোড়েনের কারণেই খুন করেছে ধৃতরা। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, নাসিরুদ্দিন ও অর্জুন অপর্ণা ও তাঁর পরিবারকে হুমকি দিত বলে জানা গিয়েছে। অপর্ণার বোন ও মাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য হাতে পেয়েছে পুলিশ। অবশেষে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড