দেউচা-পাঁচামি প্রকল্পে ২৩৮ জনকে চাকরির নিয়োগপত্র দিল রাজ্য

এদিন ২৩৮ জনের হাতে সরকারি গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। একইসঙ্গে ৫৪ জন নাবালকের হাতে মাসিক ভাতা তুলে দেওয়া হয় এদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেউচা-পাঁচামি (Deucha Pachami) কয়লা প্রকল্পে জমিদাতাদের হাতে ফের এক দফায় নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার। শনিবার বীরভূমের সিউড়িতে জমিদাতাদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ২৩৮ জনের হাতে সরকারি গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। একইসঙ্গে ৫৪ জন নাবালকের হাতে মাসিক ভাতা তুলে দেওয়া হয় এদিন।

শনিবার বীরভূমের সিউড়িতে জমিদাতাদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে বিরোধীদের ফের নিশানা করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, ‘দেউচা-পাঁচামি (Deucha Pachami) কয়লা প্রকল্প নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে বিরোধীরা।’ এদিন এই অনুষ্ঠান মঞ্চে ফিরহাদ হাকিমের পাশাপাশি উপস্থিত ছিলেন বীরভূমের (Birbhum) সাংসদ শতাব্দী রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য বীরভূমের মহম্মদবাজারের দেউচা-পাঁচামি এলাকাকে এশিয়ার বৃহত্তম কয়লা খনি হিসেবে গড়ে তোলা হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে এই কয়লা খনিতে কাজ শুরু হয়েছে। জমিদাতাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগেই পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী জমিদাতাদের মনোনীত যুবক যুবতীদের চাকরি দেওয়ার ব্যবস্থা করে রাজ্য। কয়েক দফায় চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন জমিদাতাদের ২৩৮ জনের হাতে গ্রুপ ডি পদের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ১৮ বছর হয়নি এমন নাবালকদের এক বছরের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা অনুযায়ী এদিন ৫৪ জন নাবালকের হাতেও আর্থিক সাহায্য তুলে দেন ফিরহাদ হাকিম। সরকারি চাকরির নিয়োগপত্র পেয়ে খুশি জমিদাতারা। একইসঙ্গে কয়লা খনিতে বিপুল মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন স্থানীয় মানুষজন।

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর