কীর্তনের আসরে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি : হরিনাম কীর্তন চলাকালীন নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড়ের বামনঘাটা এলাকায় ওই ঘটনা ঘটে। বামনঘাটা পঞ্চায়েতের সদস্য চিরঞ্জিৎ মণ্ডলের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ মদ্যপ অবস্থায় নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করেন। এমনকী হুমকিও দেন তাকে। আপত্তিকর স্থানে হাত দেন চিরঞ্জিত। মেয়েটি প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। বাড়ি ফিরে এসে পরিবারকে পুরো ঘটনা খুলে বলে।

অভিযোগ শুনে নাবালিকার পরিবারের সদস্যরা প্রতিবাদ করতে গেলে অভিযুক্ত চিরঞ্জিৎ মণ্ডল ও তাঁর সমর্থকেরা তাঁদের উপরে হামলা করে। মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে চিরঞ্জিৎ-সহ তাঁর দুই সঙ্গীকে গ্রেপ্তার করে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে ওই এলাকায়। অবশ্য এই ঘটনায় নিরব চিরঞ্জিত ও তাঁর পরিবার।

এদিকে এই ঘটনা নিয়ে ভাঙড় ২ নম্বর ব্লকের এসসি-এসটি সেলের তৃণমূল সভাপতি প্রদীপ মণ্ডল জানতে চাওয়া হলে তিনি জানান, পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিয়েছে। কেউ দোষী হলে ছাড় পাবে না। শাস্তি তাকে পেতেই হবে। নাবালিকার পরিবারের কাছ থেকে অভিযোগ শুনেছি। আইন আইনের পথে চলবে।

মানুষকে ভয় দেখানো সহ একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকায় তৃণমূল যুব নেতা গ্রেফতার

দুর্গাপুজোর পরেই কলকাতা পুরসভায় ভোট, ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে নিজেকে ৬.৩৬ কোটি টাকার ফেরারি উপহার দিলেন রণবীর

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

প্রয়াত সতীর্থ জোতার স্মরণে হাতে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য