আবাস দুর্নীতি কাণ্ডে খড়গপুরে ২৭০জনকে Show Cause Notice

প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য টাকা পেয়েও বাড়ি না করায় খড়গপুর-২ ব্লকের ২৭০জনকে শোকজ করল ব্লক প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকা পাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার(PMGAY) বাড়ি তৈরি না করায় প্রায় ২৭০জন উপভোক্তাকে শোকজ করল পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার খড়গপুর(Kharagpur) মহকুমার খড়গপুর-২ ব্লক প্রশাসন। এরপরও বাড়ি তৈরি না করলে উপভোক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আবাস যোজনায় বাড়ি তৈরি করার জন্য উপভোক্তারা ৩ দফায় টাকা পান। প্রথম দু’টি পর্যায়ে ৬০ হাজার করে এবং শেষ পর্যায়ে ১০ হাজার টাকা দেওয়া হয়। যাদের Show Cause Notice পাঠানো হয়েছে তাঁদের অধিকাংশকেই প্রথম দফার ৬০ হাজার টাকা দেওয়া হয়ে গিয়েছে। অনেককে দুই দফায় অর্থাৎ এক লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা কেউই বাড়ি তৈরি করেননি। সূত্রের খবর, পরে বাড়ি করবেন ভেবে উপভোক্তারা এই টাকা অন্য কাজে ব্যয় করে ফেলেছেন। এখন আর বাড়ি তৈরির টাকার ব্যবস্থা করতে পারছেন না। ফলে সমস্যা তৈরি হয়েছে।

আরও পড়ুন ৭৪ কোটি টাকায় পানীয় জল সরবরাহের পরিকাঠামো চন্দননগরে

এই প্রসঙ্গে খড়গপুর-২ ব্লকের বিডিও(BDO) সন্দীপ মিশ্র জানিয়েছেন, ‘দফায় দফায় এদের শোকজ করা হয়। কেন বাড়ি তৈরি করেননি, তার জবাব চাওয়া হয়েছে। প্রত্যেককেই নোটিস ধরানো হয়েছে। তবে এখনই তাঁদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁরা যাতে দ্রুত বাড়ি তৈরি শুরু করেন তা বোঝানো হচ্ছে। আশা করা হচ্ছে সাড়া পাওয়া যাবে। এরপরও কাজ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ অন্যদিকে এই ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তৃষিত মাইতি জানিয়েছেন, ‘যাদের Show Cause Notice পাঠানো হয়েছে তাঁরা যাতে বাড়ি তৈরির কাজ শুরু করেন, সেব্যাপারে আমরাও দলীয়ভাবে বোঝাচ্ছি। অনেকে অন্য কাজে টাকা খরচ করে ফেলেছেন। আবার কারও কারও ক্ষেত্রে জমি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এখনও পর্যন্ত এই ব্লকে ১০ হাজার বাড়ি হয়েছে। বর্তমানে আরও ৭ হাজার বাড়ি অনুমোদন পেয়েছে। কিন্তু তার জন্য এখনও কোনও টাকা আসেনি। টাকা এলে বাড়ি তৈরির কাজ শুরু হবে। টাকা হাতে পাওয়ার পর যাতে সবাই বাড়ি তৈরি শুরু করেন সেদিকে নজর রাখা হবে।’

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই