চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৭৪ কোটি টাকায় পানীয় জল সরবরাহের পরিকাঠামো চন্দননগরে

নিজস্ব প্রতিনিধি: ফরাসীদের হাতে তৈরি শহর চন্দননগর(Chandannagore)। গঙ্গার পশ্চিম তীরের এই পুরনিগম এলাকায় পানীয় জল সরবরাহের পরিকাঠামোর খোলনলচে এবার বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার(West Bengal State Government)। তার জন্য প্রাচীন এই শহরের বুকে পুরানো পাইপলাইন বদলে নতুন পাইপলাইন বসানো হবে। বিশাল এই কর্মযজ্ঞের জন্য রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর ৭৪ কোটি টাকা বরাদ্দ করেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, Kolkata Metropolitan Development Authority বা KMDA এবং Chandannagar Municipal Corporation বা CMC যৌথভাবে এই কাজ করবে। ইতিমধ্যে ১৪ কোটি টাকার কাজের Work Order হয়ে গিয়েছে। বাকি টাকার কাজের টেন্ডার প্রক্রিয়া চলছে। পুরকর্তাদের দাবি, এই কাজ সম্পন্ন হলে আগামী দিনে চন্দননগরবাসীর পানীয় জলের কোনও সমস্যা থাকবে না।  

আরও পড়ুন শাহি সফরের জেরে ফের জনসংযোগে বঙ্গ বিজেপি, নজরে হিন্দিভাষীরা

চন্দননগর পুরনিগম সূত্রে জানা গিয়েছে, দু’টি পর্যায়ে এই কাজ হবে। জনবসতি এলাকার মধ্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার যে পাইপলাইন, তা নতুন করে বসানোর জন্য বরাদ্দ হয়েছে ১৪ কোটি টাকা। আর বড় রাস্তা সংলগ্ন প্রধান পাইপলাইনের জন্য ৬০ কোটি টাকা দেওয়া হয়েছে। দু’টি কাজই একসঙ্গে চলবে। শহরে পরিস্রুত পানীয় জল সরবরাহের জন্য এতদিন যে পাইপলাইন ব্যবহার করা হচ্ছিল, তা বেশ পুরনো। সেই জন্য তা মাঝেমধ্যে ভেঙে যেত বা ছিদ্র হয়ে যেত। পুরনো পাইপলাইনের বিভিন্ন অংশে পলির আস্তরণ পড়ে যাওয়ায় জল কম যাচ্ছিল। কল থেকে জল পড়ার গতি কমে আসছিল। পর্যাপ্ত পানীয় জল পেতে সমস্যা হচ্ছিল অনেকের। তাছাড়া, গত কয়েক বছরের মধ্যে শহরের পরিধি এবং জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেই বর্ধিত চাহিদা পূরণ করতে গেলে এই কাজ প্রয়োজন ছিল।   

আরও পড়ুন ৩ হাজার কোটি টাকায় ৫ জেলায় চলছে বন্যা নিয়ন্ত্রণের কাজ

প্রসঙ্গত, চন্দনগরে সম্প্রতি নয়া একটি জলপ্রকল্পের উদ্বোধন হয়েছে। সেই সঙ্গে শহরের কিছু এলাকায় নয়া পাইপলাইনও বসেছে। এখন যে কাজ শুরু হতে চলেছে, তা শেষ হলে চন্দননগরের সব অংশেই নয়া পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পরিষেবা মিলবে। এ বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানিয়েছেন, ‘ইতিমধ্যেই আমরা পুরনিগম এলাকায় নতুন জলপ্রকল্প গড়েছি। যতটা সম্ভব বেশি মানুষকে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী ৫০ বছরের জন্য চন্দননগরে পানীয় জলের সমস্যা থাকবে না বলেই মনে হয়। সরকারের তরফে আমাদেরকে প্রকল্প খরচও পাঠিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।’

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ